10 Answers
বন্ধু মানে এমন এক সম্পর্ক যাতে ভালবাসা, রাগ, অনুরাগ, অভিমান, ক্ষোভ সব কিছুই থাকে। এটা সব কিছুর একটা অপূর্ব সমন্বয়। তবে একটা কথা সত্য যে, সত্যিকারের বন্ধুত্ব মানুষের জীবনে গুরুত্বপুর্ন একটা বিষয়।
ইংরেজীতে FRIEND এর মানেটা অনেকে এভাবে দেয় First Relation In Earth (which) Never Dies.
বন্ধুত্ব হল এমন একটা বন্ধন, যা মানুষকে যেমন কাছে টানে তেমনি দূরেও ঠেলে দেয়। এর টান এমন শক্তিশালী যে বন্ধুর প্রয়োজনে নিজের সবচেয়ে দামি প্রাণটাও দেওয়া যায়। আবার অন্যকে বন্ধুর অমোঘ টানে আটকে রেখে খুব সুন্দর কায়দায় প্রতারনা করে নিজের উদ্দ্যেশ্য হাসিল করা যায় এমনকি তার সস্তা প্রাণটাও নেওয়া যায়। বন্ধু এর শাব্দিক বিশ্লেষনে বোঝা যায়ঃ ব – বুকের সবচেয়ে কাছে। ন – নিজের একান্ত আপন। ধু – ধোয়ার মত রহস্যময়। তাহলে কি দাড়ালো, বন্ধু এমন আর্কষনীয় এক জিনিস যা খুবই রহস্যময়। আর মানুষের একটা অতি পুরাতন বদাভ্যাস হল রহস্যের হাতছানিতে সাড়া দিয়ে তার দিকে এগিয়ে যাওয়া।
বিপদে আপদে ছায়ার মত পাশে থাকাই হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়| বন্ধু হয়ে পাশে থাকবে, ভুলগুলো শুধরে দিবে, সঠিক পথে চলার প্রেরনা যোগাবে বন্ধু | কেবল সুখের সময় কাছে থাকবে আর বিপদ দেখলে কেটে পড়বে এমন বন্ধু পরিহার করা উচিৎ |
আমার মতে বন্ধু হলো সবচেয়ে কাছের মানুষ যে সবসময় পাশে থাকবে।তার সাথে জীবনের ভাল-মন্দ সবকিছু শেয়ার করব।বন্ধুর মাঝে রাগ মতবিরোধ থাকতে পারে কিন্তু দুজনে সমালোচনা করে একমতে পৌছাব।বন্ধূত্বের মাঝে রাগ থাকা স্বাভাবিক কিন্তু তা ক্ষনিকের জন্য।এক কথা বন্ধু মানে সেই যে আমার মনের কথা বুঝবে।
আমার মতে বন্ধু হলো সবচেয়ে কাছের মানুষ যে সবসময় পাশে থাকবে।জীবনের ভাল-মন্দ সর্ব্ক্ষেএ পাশে থাকবে । দুঃখ সুখের সমান সমান ভাগ নিয়ে একসাথে চলবে ।
ব্ন্ধু মানে জোসনা ভেজা গলপো বলা রাত.. বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত.. বন্ধু মানে মনের যত গোপন কথা বলা.. বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা.
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy