2 Answers
পার্থক্য তো আছেই। সবাইকে ভালোবাসা যায়। কিন্তু প্রেম সবার সাথে যায় না। যেমব ধরুণ, দেশকে ভালোবাসা যায় কিন্তু দেশের সাথে প্রেম করা যায় না। মা-বাবা, ভাইবোনের সাথে ভালোবাসা শব্দটা যায় কিন্তু প্রেম শব্দটা যায় না। কিন্তু আপনার মনের মানুষের সাথে প্রেম বা ভালোবাসা দুটোই যায়। যেমন আপনাকে বলা হলো আপনি কি প্রেম করেন? অথবা কাউকে ভালোবাসেন?প্রশ্নদুটো আপনার মনের মানুষকে বুঝাচ্ছে। সুতরাং প্রেম বলতে শুধু মনের মানুষ বুঝায়। আর ভালোবাসা মনের মানুষ+ অন্যান্য সব কিছুকে বুঝায়।
ভালোবাসা ও প্রেম শব্দ দুটির ইংরেজি হল Love. একদিক থেকে এই দুটি শব্দের অর্থ একই। অন্যদিকে এই দুটি শব্দের মাঝে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যেকোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো, ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু'তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, পারলেও শুধু আপনাকে নির্দেশ করে সে(আকাশ) তার অনুভূতিকে প্রকাশ করতে পারছেনা বা পারেনা। প্রেমটা অবশ্যই দু'পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। অনেকের দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু'দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসা থেকেও অনেক গভীর হতে হবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
