কোনো কিছু জানা ও মুখস্থ করা এর মধ্যে পার্থক্য কি?
3 Answers
মুখস্থ করা হলো, কোনো বিষয় হুবহু মুখস্থ করা। চাই বুঝে হোক বা না বুঝে হোক। আর জানা হলো, কোনো বিষয় সম্বন্ধ্যে নিজের মাত্রিভাষায় বোঝা। যার ধরুন, যে কোনো ভাবে এই বিষয়্টাকে উপস্থাপন করা যায়। কিন্তু মুখস্থ এর মাঝে তা সক্ষম নয়। এই হলো তাদের মাঝে পার্থক্য।
আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন তাই আপনাকে ধন্যবাদ।আসলে বুঝতে পারা জিনিসটা হচ্ছে যে..ধরুন আপনি একটি গণিতের সূত্র মুখস্থ করলেন।কিন্তু মুখস্থ করলেই আপনি এটি গণিতে প্রয়োগ করতে পারবেন না।আপনাকে এটা কিভাবে গণিতে প্রয়োগ করতে হয় তা জানাতে হবে,এই জানাটায় আসলে বুঝতে পারা।
কোন কিছু বুঝতে পারা হচ্ছে আপনি আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে সেই জিনিসটার সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করলেন । যেটা আপনার সেই জিনিসটাকে নিজের মত করে ব্যাখ্যা করতে সাহায্য করবে ।
আর মুখস্ত হচ্ছে কোন বিষয়কে চোখ বুঝে মাথায় কপি করা অর্থাৎ বিষয়টা আপনাকে ব্যাখ্যা করতে দিলে তার ব্যাখ্যা করতে পারবেন না । আপনি যা কপি করেছেন তাই ছাড়বেন ।
একটা উদাহরন দেই , ধরুন একটা কলম এনে আপনাকে দেখিয়ে দেয়া হলো কোনটা কলমের মাথা, কোনটা কলমের নিপ , কোনটা কলমের বডি এবং আপনি দেখে পরবর্তিতে অপর একজনকেউ অনুরূপ বোঝাতে বা ব্যাখ্যা দিতে পারতেছেন আর সেটাই হবে বোঝা । আর এখানে কলমটার ওই বিষই গুলোই যদি আপনাকে অন্ধের মত শেখানো হয় যা আপনি কলম দেখে বলতে পারবেন না যে কোনটা কলমের মাথা, বডি, নিপ তখনই সেটা হবে মুখস্ত ।
নিজে যা বুঝি তাই বললাম ।
আশা করি বুঝতে সক্ষম হবেন ।
ধন্যবাদ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy