2 Answers

পুরুষের মুখে দাড়ি ওঠা বা না ওঠার কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামক এক প্রকার হরমোন।মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর উদ্দীপনার কারণে দাড়ি গজায়। ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয় । যার বেশি টেস্টোস্টেরন হরমোন থাকে তার বেশি দাড়ি গজায় । আর এই হরমোন কম থাকলে কম দাড়ি গজায় ।

3054 views Answered

পুরুষের মুখে দাড়ি উঠা না উঠা সম্পূর্ণ হরমোন ঘটিত ব্যাপার। আর এজন্য হরমোন টেস্টস্টেরনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণত মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর উদ্দীপনার কারণে দাড়ি গজায়। ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়। ফলে গ্রীষ্মকালে দাড়ি দ্রুত বাড়ে। এই টেস্টোস্টেরন হরমোন সমস্যার কারণে অনেকের প্রকৃত বয়সের পরে দাড়ি গোফ গজায়। আবার বহু ক্ষেত্রেই দেখা যায়, পারিবারিক বা জন্মগত কারণেও দাড়ি-গোঁফ কারো কারো কম বা দেরিতে ওঠে। তাই চিকিৎসক কর্তৃক শারীরিক পূর্ণাঙ্গ পরীক্ষার পর নিশ্চিত হতে হবে, আসলে হরমোন সমস্যার কারণে এমনটি হচ্ছে কি না?

3054 views Answered

Related Questions

Next steps