1 Answers

কষা আমাশয় হয়ে থাকলে আই বি এস

এর উপসর্গ থাকতে পারে, আমাশয় সাধারনত দুই ধরনের হয়ে থাকে ১/ ব্যাসিলারি আমাশয় ২/ অ্যামোবিক আমাশয়। প্রথম ধরনের আমাশয়ের জন্য দায়ী সিগেলা( shigella) নামক একটি কমন ব্যাকটেরিয়া, ২য়টির জন্য দায়ী একধরনের অ্যামবিয়া(Entamoeba histolytica)।বেসিলিয়ারি আমাশয় সাধারণত নোংরা পয় নিষ্কাশন ব্যবস্থা এবং বাসী ও নোংরা খাবার থেকে হয়ে থাকে, আমিবিয়া আমাশয়ের জন্য দায়ী একধরনের অ্যামবিয়া।

আমাশয় থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে হলে যা করণীয়ঃ

১/ বাসী ও পচা খাবার খাওয়া যাবে না,

২/ সময় পরিস্কার পরিচ্ছিন্ন থাকতে হবে,

৩/ টয়লেটের পরিবেশ উন্নত করতে হবে বা স্বাস্থ্যসম্মত স্যানেটারি ব্যবস্থা করতে হবে,

৪/ প্রতিবার খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে,

৫/ টয়লেট থেকে ফিরে সাবান ব্যবহার করতে হবে,

৬/ যারা পাবলিক যানবাহনে চলাফেরা করেন তারা অফিসে গিয়ে এবং অফিস থেকে বাসায় ফিয়ে অবশ্যই সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নেবেন,

৭/ বাইরের খাবার এড়িয়ে যাওয়া ভাল, কিন্তু বাইরের পানি অবশ্যই খাওয়া যাবে না।

আপনার উচিত একজন মেডিসিন বিশেষজ্ঞ

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া।

3919 views

Related Questions