আদম (আ:) এর যে মেয়েদের কারণে কাবিলের হাতে হাবিলের মারা গিয়েছিলো পরবর্তীতে তাদের বিয়ে হয়েছিলো? তাদের স্বামীর নাম কি?

মানে,,, আদম (আ:) এর যে দুই কন্যার সঙ্গে দুই পূত্র হাবিল-কাবিলের বিয়ে ঠিক করা হয়েছিলো,,, পরবর্তীতে তাদের কি হয়েছিলো?

3952 views

1 Answers

ঘটনাটি হলো;


“যখন হযরত আদম ও হাওয়া (আঃ) পৃথিবীতে আগমন করেন এবং তাঁদের সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা- এরূপ যমজ সন্তান জন্ম গ্রহণ করত। তখন ভাই-বোন ছাড়া হযরত আদমের (আঃ) আর কোন সন্তান ছিল না। অথচ ভাই-বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তা’আলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম (আঃ)-এর শরীয়তে বিশেষভাবে এ নিদের্শ জারি করেন যে, একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে, তারা পরস্পর সহোদর ভাই-বোন গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হবে হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্যে সম্পর্ক প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিনী কন্যা সহোদরা বোন গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহজাত সহোদরা বোনটি ছিল পরমা সুন্দরী এবং হাবিলের সহজাত বোনটি ছিল কুশ্রী ও কদাকার। বিবাহের সময় হলে শর’য়ী নিয়মানুযায়ী হাবিলের সহজাত কুশ্রী বোন কাবিলের ভাগে পড়ল। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে গেল। সে জেদ ধরল যে, আমার সহজাত বোনকেই আমার সাথে বিবাহ দিতে হবে। হযরত আদম (আঃ) তাঁর শরীয়তের আইন অনুযায়ী কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। অতঃপর হযরত আদম (আঃ) হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন; তোমরা উভয়েই আল্লাহর জন্যে নিজ নিজ কুরবানী পেশ কর। যার কুরবানী পরিগৃহীত হবে, সে-ই কন্যার পানি গ্রহণ করবে। হযরত আদম (আঃ)-এর নিশ্চিত বিশ্বাস যে, যেই সত্য পথে আছে তার কুরবানীই গৃহীত হবে।

দয়া করে বিস্তারিত এখানে ক্লিক করে দেখে নিন

3952 views

Related Questions