2 Answers

বাইতুর মামুর হলো, পবিএ কাবা ঘর বরাবর আসমানে এটটি মসজিন আজে, সেই বাইতুল মামুর বরাবরই কাবা ঘর তৈরি বা নিমান করা হয়।

5611 views Answered

বায়তুল মামুর হল সপ্তম আকাশে অবস্থিত মসজিদের নাম। যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে। অর্থাৎ, ফেরেশতাদের ইবাদতখানা। হযরত আদম আলাইহিস সাল্লাম যখন জান্নাতে থাকতেন তখন উনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বায়তুল মামুরকে লক্ষ করেছিলেন। দুনিয়াতে আসার পর হযরত আদমের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বায়তুল মামুর থাকবে যেখানে উনার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজ রজনীতে রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বায়তুল মামুর কে দেখেছিলেন। -“ এরপর আমাকে বায়তুল মামুরে উঠান হল। বললামঃ হে জিবরাঈল! এ কি? তিনি বললেন, এ হচ্ছে ‘বায়তুল মামুর’। প্রত্যহ এতে সত্তর হাজার ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনও আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের।” গ্রন্থঃ সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান হাদিস নাম্বার: 313 ]

5611 views Answered

Related Questions

Next steps