3 Answers
সর্দি হলে প্রথম থেকেই নাক ঝেড়ে পরিষ্কার রাখার চেষ্টা করুন। বেশি নাক টানবেন না, নাক টানার ফলে সর্দি শ্বাসনালীতে পৌছে, ফুসফুসে চলে যায়, কফ সৃষ্টি করে। এতে শ্বাস নিতে কষ্ট হতে পারে। কফ হয়ে গেলে, তা ফেলে দিন, গিলে ফেলবেন না। নিয়মিত নাক ঝেড়ে পরিষ্কার রাখবেন, আশা করি এতে শ্বাসের সমস্যা কিছুটা হলেও কমবে। বিছানায় শোবার কারনে নাক বন্ধ হয়ে আসে, ডান নাক বন্ধ হয়ে এলে বাম দিকে ঘুরে শুবেন, য়ার বাম নাক হলে ডান দিকে। যদিও একটু পরপর এপাশ ওপাশ করা বিরক্তিকর, তবু এতে যে নাকটি খুলে যায়, তা দিয়ে ভালই শ্বাস নেওয়া যায়। অনেকের এজমা/এলার্জি জনিত কারনে শ্বাসকষ্ট থাকে, তা সর্দির জন্য হয়েছে, তা বলা যায় না। Deslor 5mg tablet, দিনে একটি খেতে পারেন।
ধুলাবালি, ময়লা, এগুলো এড়িয়ে চলুন। রোগ প্রতিকারের চে প্রতিরোধই ভাল। তুলসি পাতা বেটে খেতে পারেন, Antazol drop ব্যবহার করতে পারেন, স্যুট যদি না করে তাহলে উপরের পদ্ধতিগুলোই অনুসরণ করে দেখতে পারেন।
আপনি রাতে খাটি সরিষার তেল আঙ্গুল দিয়ে নাকে টানবেন, হাতে মাখিয়ে পেটের নাভিতে মাখবেন একটু গলায় নিবেন । আর সব শেষে তেল টা আপনি পায়ের তলায় এবং মাথার চাদিতে মেখে ঘুমাবেন । ইনশাল্লাহ ফল পাবেন।
কালোজিরার তেল খুব ভাল কাজে দেয়। তবে তেলে বেশ ঝাঁজ থাকে। আরেকটা হতে পারে একটা রুমাল/কাপড়ে কালো জিরা নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে নাক দিয়ে টানা। আর কালিজিরার তেল নাকের দুপাশে মাখতে পারেন।
নিয়মিত সময় মত গোসল করলে সর্দি অনেকটা কন্ট্রোলে থাকে। আর আপনি আদার র চা থেতে পারেন। যাদের মাথার চুল ঘন তারা গোসলের পর ভাল করে চুল শুকান। গরম থেকে এসেই ঠান্ডা কিছু বা ফ্যানের বাতাস নেবেন না। যাদের নিয়মিত সর্দি থাকে তাদের ফ্রিজের ঠান্ডা পানি না খেয়ে হালকা কুসুম গরম পানি নিতে পারলে ভাল।
আপনি গরম ভাতে কয়েকটা কাচা রসুনের কোয়া চিবিয়ে খেতে পারেন। এবং এটা এক নাগাড়ে ৩-৫ দিন খেলে ভালো হয়। আর সেটা তিন বেলা ভাত খাওয়ার সময় খেতে পারেন। তা না হলে মুখে গন্ধ আর এর ঝাজে আপনার অবস্থা বেগতিক হতে পারে। আমি এটা করে অনেক উপকার পেয়েছি।আর যদি প্রতিদিন সকালে খালি পেটে একটা করে খেতে পারেন তাহলে আপনার আরও অনেক উপকার হবে
প্রতিটি রোগের সাথেই আপনাকে লড়তে হলে অবশ্যই আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সর্দি হলে আপনি নির্দিষ্ট কিছু স্বাভাবিক খাবার ও সচেতনতা অবলম্বন করলেই মুক্তি পেতে পারেন যন্ত্রনাপ্রদানকারী এই সর্দি থেকে। সর্দির জন্য রসূন, প্রচুর পরিমানে পানি পান,সাধারন পানি, ডাবের পানি উভয়ই সর্দির জন্য উপকারী। এছাড়াও আঙুর, বাঙ্গি, তরমুজ, আনারস খাবারের মাধ্যমে সর্দি থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy