2 Answers
আরবি শব্দ রি'দাকার থেকে মূলত রাজাকার শব্দটির উৎপত্তি যার অর্থ স্বেচ্ছাসেবক। রাজাকারের ফার্সি অর্থ সাহায্যকারী। যদি রাজাকারকে সজ্ঞায়িত করা হয় তাহলে দাড়ায়, " ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গঠিত যে আধা সামরিক বাহিনী পাকিস্তানী সেনাবাহিনীদের স্বেচ্ছায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ কর্মকান্ডে সাহায্য করেছিল তাদেরকে রাজাকার বলে।"
রাজাকার শব্দের শুদ্ধ উচ্চারণ হলো, রেজাকার। রেজা বা রিজা শব্দটি আরবী শব্দ। এর অর্থ তুষ্টি, সন্তোষ, সম্মতি। আর কার শব্দটি হলো ফার্সী শব্দ। এর অর্থ কাজ, কর্ম। ফার্সী ব্যাকরণ মতে শব্দ দুটি সমন্বিত হয়ে কর্তাবিশেষ্যে রূপ নিয়েছে। সুতরাং রেজাকার বা রাজাকার যুক্ত এ শব্দটির অর্থ হলো, এমন ব্যক্তি যে সন্তুষ্টি চিত্তে কাজ করতে ইচ্ছুক বা কাজ করে। এক কথায় স্বেচ্ছাসেবক। আভিধানিক অর্থে যারা স্বেচ্ছায় কাজ করে তারা সবাই রাজাকার। আমাদের দেশীয় রাজনৈতিক পরিভাষায় যারা ৭১ যুদ্ধের সময় পাকবাহিনীর সহায়তা করেছে তারাই রাজাকার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy