3 Answers

রসুনের রস চুল পড়া কমায়, মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করে। এমনকি এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, তেলের মতো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগালে অনেক দ্রুত আপনার মাথায় নতুন চুল গজাবে। কারণ রসুনের রসে প্রচুর পরিমাণে এলিসিন থাকে। এটি রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দেয় যা নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়া রসুনে প্রচুর পরিমাণে কপার রয়েছে, যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

কীভাবে চুলে রসুনের রস ব্যবহার করবেন সে সম্বন্ধে তিনটি ধাপের কথা বলা হয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে। 

প্রথম ধাপ

প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিন। একটি এয়ার টাইট বোতলে এই রস সংরক্ষণ করতে পারেন। যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করতে পারেন।

দ্বিতীয় ধাপ

যাদের চুল শুষ্ক তারা গোলাপজলের পানিতে চুল আধাঘণ্টা ভিজিয়ে রাখুন। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এবার ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগান। 

তৃতীয় ধাপ

রসুনের রস লাগানোর পর আধাঘণ্টা রেখে দিন। এবার চুল চিরুনি দিয়ে আঁচড়ে নিন। হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।  

পরামর্শ

•    যাঁদের চুল বেশি পড়ে, তাঁরা রসুনের রস সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন। দেখবেন এক মাসের মধ্যে আপনার মাথায় নতুন চুল গজাবে।

•    আপনার মাথার তালুতে যদি ক্ষত থাকে, তাহলে রসুনের রস ব্যবহার না করাই ভালো। কারণ এটি ব্যবহারে ক্ষত আরো বেড়ে যেতে পারে। 

•    রসুনের রস লাগানোর আগে যাঁদের চুল তৈলাক্ত, তাঁদের চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। 

3008 views

আপনি বিস্ময় অ্যানসারস এর এই প্রশ্নটির উত্তর দেখুন https://www.bissoy.com/qa/315606/

3008 views

আমার মতে আমলকীর রস চুলের জন্য অত্যন্ত উপকারী একটি ফল । আমি নিজেও এই চুলপড়া সমস্যায় ভুগছিলাম । আমলকী ব্যবহার করে ভালো উপকার পেয়েছি । সপ্তায় ৩ দিন ১ মাস ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন। এছাড়া মাঝে মাঝে চুলের গোঁড়ায় পেয়াজের রস লাগাতে পারেন । এতে নতুন চুল গজাতে সাহায্য করে । কিছু বিষয় মেনে চলুন ঃ ১) চুল কখনো বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না । ২) অধিক গরম বা ঠাণ্ডা পানি লাগাবেন না । ৩) ভিটামিন ই যুক্ত খাবার খান বেশি বেশি । ৪) নিজের চিরুনি নিজে ব্যবহার করুন । ৫) অধিক রাত জাগবেন না । ৬) অধিক পরিমানে শ্যাম্পু বা সাবান দিবেন না । ৭) মাথায় ঘাম হলে মুছে ফেলুন । ৮) চুলে কখনো হিটার দিয়ে তাপ দিবেন না এতে চুল একসময় নষ্ট হয়ে যাবে ।

3008 views

Related Questions