মুখ অতিরিক্ত ঘামলে করনীয় কি?

আমার মুখের ত্বক অনেক তৈলাক্ত।আনেক ঘামে।খুবই অস্বস্তি লাগে।এ থেকে পরিত্রানের উপায় কি?এ জন্য কি কোন বিভাগের ডাক্তার দেখাতে হবে? দয়া করে কেউ একটা পরামর্শ দিলে অনেক খুশি হব।
3465 views

2 Answers

এই সমস্যাটি অনেকেরই আছে। গরমে রোদের আলোতে দেহে যেমন ঘাম হয় তেমনি অনেকের মুখেও ঘাম হয়ে থাকে। এর কারণে দেখা দেয় মুখের ত্বকে সমস্যা, মুখে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে ত্বকে অনেক ময়লা জমে এবং মুখ খুব তৈলাক্ত দেখায় যার জন্য মুখে ব্রন, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা দেখা দেয়। গরমে মুখে অতিরিক্ত ঘাম হওয়া থেকে নিজেকে রক্ষা করতে জেনে রাখুন কিছু সমাধান।

১। প্রতিদিন এক চামচ মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

2)বেশি করে টমেটো খান! টমেটোর মধ্যে এমন উপাদান আছে যা ঘাম কমাতে সাহায্য করে। প্রতিদিন ১ টি বা দুইটি করে টমেটো খান বা টমেটোর জ্যুস পান করুন।

3)অ্যালো ভেরা বা শসা ঘাম প্রতিরোধের ক্ষেত্রে ভালো কাজ করে। প্রতিদিন ফ্রেশ অ্যালো ভেরার জ্যুস বা শসার জ্যুস পান করুন। সুপার শপ গুলো তে বেশ ভালো মানের অ্যালো ভেরা জ্যুস পাওয়া যায়। এগুলোও খেয়ে দেখতে পারেন। এর সাথে সাথে মুখে যদি অ্যালো ভেরা জেল বা শসার রস লাগান তাহলে আরো বেশি উপকার পাবেন।

4) বেশি করে পানি পান করুন, আপাতত

ডাক্তার দেখাতে হবেনা।

3465 views Answered

সবুজ মুগ ডাল ভেজে নিন এবং পাউডারের মত গুড়া করে নিন। ১ চা চামচ পাউডারের সাথে একটু কাচা দুধ মিশিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত লাগান দ্রুত উপকার পাবেন।আর ১ টুকরা বরফ পাতলা সুতি বা মসলিন কাপড় দিয়ে পেচিয়ে নিয়ে মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ। দিনে ২/৩ বার এভাবে বরফ দিয়ে ম্যাসাজ করলে ঘাম কম হবে।

3465 views Answered

Related Questions

Next steps