অর্থ বা বস্তু আত্মসাতের সাজা থেকে পরকালে বাঁচার কোন উপায় আছে কি?
আসসালামু আলাইকুম।
ছাত্রজীবনে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া ফাঁকি দিয়েছি। কলেজের লাইব্রেরী থেকে বই, ল্যাবরেটরী থেকে যন্ত্রপাতি চুরি করেছি। হোস্টেলের ডাইনিং পরিচালনা করতে গিয়ে অর্থ আত্মসাৎ করেছি। মোটকথা অপরের বা সরকারের হক নষ্ট করেছি এবং তার জন্য আমি আজ অনুতপ্ত। আমি এই জীবনে অন্যের যে হক নষ্ট করেছি তার মূল্য খুব বেশী নয়, হয়তো ১০ হাজার টাকা হবে। এই টাকা যখন তখন দেয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি জীবনে হারাম উপার্জন করিনি। সমস্যা হলো টাকা ফেরত দিবো কাকে? এই টাকা যদি কোন মসজিদে বা ব্যাক্তিকে দান করে দিই তাহলে কি পরকালে মাফের আশা করা যায়?
উল্ল্যেখ্য যে, একাধিক ব্যাক্তি আমার অন্তত পাঁচ লক্ষ টাকার সমমূল্যের অর্থসম্পদ আত্মসাত করেছে। যেহেতু আমি যা আত্মসাত করেছি তার পরিমাণ অন্যে আমার যা আত্মসাত করেছে তার চেয়ে কম তাই আমি কি মাফ পেয়ে যাবো?
কোরআন ও হাদিসের আলোকে দয়াকরে কোন মহোদয় উত্তর দিলে বাধিত হতাম।
1 Answers
যার বস্তুু বা টাকা নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিন আর মাফ চেয়ে নিন। তা না পারলে যে বস্তুু বা টাকা সমপরিমাণ গরীব দুখী মানুষকে দান করুণ। আল্লাহর কাছে তাওবা করুন। বার বার ক্ষমা চান। আর বলুন কখনো এই পাপ করবো না। মন থেকে ক্ষমা চান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy