পয়েন্ট কমে যাওয়ার কারন কি?
2 Answers
সম্ভবত আপনার উত্তর দেওয়া কোন প্রশ্ন মুছে ফেলা হয়েছে,আর তাছাড়া আগে লাইক দিলে পয়েন্ট দেওয়া হত ১ করে,সম্ভবত আপনার দুইটি লাইক পয়েন্ট ছিল,আর যখন ওই সিস্টেম অফ করে দিয়েছে তখন উক্ত পয়েন্ট চলে গেছে,তাই মোট পয়েন্ট এ গড়মিল দেখা দিয়েছে,অথবা আপনার করা আরো প্রশ্ন ছিল যা কতৃপক্ষ মুছে দিয়েছে।
অন্যান্য সাইটের সাথে বিস্ময়ের বড় পার্থক্য হল, বিস্ময় একটু সুন্দর নিয়ম মেনে চলে। বিস্ময়ের একটি সুন্দর, সুগঠিত এবং সক্রিয় প্যানেল রয়েছে যারা সার্বক্ষনিক প্রতিটি প্রশ্ন, উত্তর, মন্তব্য এবং ওয়াল পোষ্টের উপর নজর রাখছে। নিয়ম বহির্ভূত কোন প্রশ্ন, উত্তর, মন্তব্য বা ওয়াল পোষ্ট চোখে পড়লেই এই প্যানেল সদস্যবৃন্দ ব্যাবস্থা গ্রহন করে এবং ওই সদস্যকে 'একান্ত বার্তা' বা 'ওয়াল-পোষ্ট' এর মাধ্যমে সতর্ক করে। এভাবে পরিস্থিতি বুঝে কয়েকবার বা প্রথমবারেই সতর্ক করার পরেও যদি অবস্থার কোন পরিবর্তন না ঘটে, অর্থাৎ ওই সদস্য যদি তার আচরনে কোন পরিবর্তন না আনেন তবে তার পয়েন্ট কেড়ে নেওয়া হয়। পয়েন্ট কেড়ে নিলে ওই সদস্যের 'স্কোর' নেগেটিভ সূচক (-৩, -১০০ বা -২৪৬ ইত্যাদি) একটি সংখ্যা দেখাবে। তবে সদস্যটি সাধারন নিয়মে প্রশ্নের উত্তর দিতে পারবেন। এটি লঘু শাস্তি মাত্র। সদস্য যদি নিজের ভুল স্বীকার করেন এবং অঙ্গিকার করেন যে ভবিষ্যতে এই ধরনের কাজ পুন:রায় করবেন না, তবে তার পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়। ওই সদস্য যদি পুন:রায় একই ধরনের অপরাধ করেন বা অন্য ধরনের গুরতর অপরাধ করেন তবে তাকে সাময়িক 'ব্লক' করা হয়। ব্লক করা হলে কোন সদস্য আর তার বিস্ময় একাউন্ট ব্যাবহার করতে পারেন না। বিস্ময়ে তার সকল ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে কেবল বিস্ময়ের প্রশাসকের নিকট নিজের ভুল স্বীকার করে এবং আবেদন করেই তবে একাউন্টটি ফিরিয়ে আনতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy