জানাবাত আসলে কি?
1 Answers
জানাবাত মানে হলো, নাপাক ব্যক্তি। আর জানাবাতের গোসল মানে, নাপাক ব্যক্তির গোসল করার নিয়ম। নাপাক ব্যক্তির গোসল করার নিয়ম:: সহীহ বুখারী এর ২৫৭ নং হাদীসে জানাবাতের গোসলের বিবরণ সুন্দরভাবে দেয়া আছে। আর তা হলো, উমর ইবনে হাফস ইবনে গিয়াস রহ……..ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন যে, মায়মূনা রা. বলেন : আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জন্য গোসলের পানি ঢেলে রাখলাম। তিনি তাঁর ডান হাত দিয়ে বা হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুইলেন। এরপর তাঁর লজ্জাস্থান ধুয়ে নিলেন এবং মাটিতে তাঁর হাত ঘষে নিলেন। পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তাঁর চেহারা ধুইলেন এবং মাথার উপর পানি ঢাললেন। পরে ঐ স্থান থেকে সরে গিয়ে দুই পা ধুইলেন। অবশেষে তাকে একটি রুমাল দেওয়া হল, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না। (সহীহ বুখারী - ২৫৭) "" পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তাঁর চেহারা ধুইলেন এবং মাথার উপর পানি ঢাললেন।"" এখানে আলেমগণের মতে, ওযূ করতে হবে। কেননা ওযূ করলে উপরোক্ত কাজগুলো হয়ে যাবে। তবে দু'পা পরে ধৌত করবে। কেননা নবী (সা.) পরে ধৌত করেছেন। আর মাথার উপর পানি ঢালতে হবে তিনবার। যাতে করে মাথার চুল ভালভাবে ভিজে যায়। তারপর সমস্ত শরীর ধৌত করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy