এই মুহুর্তে আমার কাপড় নাপাক আছে কিন্তু নামাজ টা আমার পড়া জরুরি, এখন না পড়লে ওয়াক্ত ছুটে যাবে। এখন আমার করনীয় কি?

আমার কাপড় বদলানোর কোনো সুযোগ নাই, তবে কিভাবে কি করলে আমার নামাজ হবে? একবারে সঠিক উত্তর টি চাই
3116 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

আমি আপনাকে ফতোয়া দিব না তবে যা জানি সেটা বলছি, যেহেতু কাপড় বদলানো সম্ভব না তাই আপনি অযু করে অযুর পানি একটু হাতে নিয়ে তিনবার সোবহাল্লাহ বলে কাপড়ে একটু ছিঁটা দিন, তাহলে নামাজ পড়া যাবে।

3116 views Answered

ভাই নামায পড়ার জন্য কাপড় পরিবর্তন করা শর্ত নয়; কাপড় পবিত্র হওয়া শর্ত। যদি আপনার পক্ষে কাপড় পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে কাপড়ের নাপাক অংশটুকু বাথরুমে গিয়ে তিনবার ধুয়ে ফেলুন। আর যদি কাপড়ের নাপাক অংশ সনাক্ত করা সম্ভব না হয় তাহলে আপনার প্রবল ধারণা মতে যে অংশটাকে নাপাক মনে হয় সে অংশটা ধুয়ে ফেলুন। তারপর যথা নিয়মে নামায আদায় করুন। আর যদি পানির স্বল্পতা কিংবা পানি ব্যবহারে অক্ষমতা হেতু বাস্তবিক পক্ষেই কাপড় ধোয়া সম্ভব না হয় তাহলে আপনি মাজুর বা অক্ষম হিসেবে গণ্য হবেন। আর অক্ষমদের জন্য অপবিত্র কাপড়সহ নামায আদায় করার অবকাশ রয়েছে।

3116 views Answered

Related Questions

Next steps