যে কোন মুহুর্তে আমার প্রিয়তমা স্ত্রীর কারনে আমি বিনা দোষে গ্রেফতার হতে পারি, এখন করনীয় কি?

 আমার প্রিয়তমা স্ত্রীর অনেক ধরনের রোগ রয়েছে,  তম্মধ্যে পেট ব্যথা, সমস্ত শরীর ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের রোগ যেকোন মেয়েদের থাকতেই পারে,

কিন্তু আমার স্ত্রীর মাঝে এমন এক ধরনের রোগ আছে যেটার উপসর্গ দেখা দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হাত পা বাকাঁ হয়ে যায়, নাকে মুখে ফেনা চলে আসে, শরীরটা কাঁপতে থাকে, চোখ অনেক বড় হয়ে যায়, মনে হয় তার সাকারাত চলছে,যেন এখনই মারা যাবে। এই মুহুর্তটা বিশেষ করে দেখা দেয় যখন তার মনে দুঃখ দিলে বা তার মনের বিরুদ্ধে চললে তখন, (মনের বিরুদ্ধে বলতে সে এমন এক পদ্ধতিতে চলতে চায় যেটা কোন স্বামীই এমনকি কোন সমাজই মেনে নেতে পারেনা) তবুও আমি গত দুই বছর আগে ক্ষমা করে দিয়েছি, তার এহেন অনুসর্গ দেখা দেয় যখন আমি বলি এটা করতে পারবেনা তখন,

ইতিপূর্বে আবারও একই পদ্ধতিতে উপসর্গ দেখা দিয়েছে, যেটা আমি খুবই বিপদের মধ্যে দিনাপাত করছি। যখন উক্ত অনুসর্গ দেখা দেয় তখন তার মাবাবা আত্মীয় স্বজনরা বলে যে সে মারা গেলে নাকি আমিই দায়ী হবো,  আমার বকুনির কারনেই নাকি এই সব হচ্ছে । সুতরাং মারা গেলে আমার বিরুদ্ধেই নাকি মামলা করবে, স্থানীয় ডাক্তার সাহেব বলেছেন এই ধরনের আর কয়েকবার হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পাারে, (চিকিত্সার জন্য তাকে বলা হলে সে বলে যে আমার প্রয়োজন নেই) আদৌ কি এই ধরনের চিকিত্সা আছে কিনা, তাকলে এর রোগের নাম কি?

আর মামলা থেকে বাঁচতে আমার করনীয় কি?

2991 views

4 Answers

এটা একটা মানসিক রোগ, এই রোগকে মৃগী রোগ বলা হয়| আপনি ভালো কোনো ডাক্তারের শরাপন্ন হন

2991 views Answered

এই রোগ সহজে ঠিক হয় না। আপনি দেরি না করে ভালো নামকরা হাসপাতালে অথবা ভালো নামকরা ডাক্তারের কাছে যান।তা না হলে পরে তা আরো মারাত্মক আকার ধারন করতে পারে।

2991 views Answered

আপনার লিখাটা পড়ে যা বুঝালাম, আপনি খুব বেশি ভয় পাচ্ছেন, সে যদি ডাক্তার দেখাতে না চায়, তাহলে আপনি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখতে আরেন, যে আপনার স্ত্রী বা তার অসুস্থার জন্য যদি মারা যায় তবে আমি দায়ি থাকব না। 

তাহলে তারা মামলা করে কিছু করতে পারবে না। 

2991 views Answered

আপনি আপনার স্ত্রীকে একজন সাইক্রিয়াট্রিকস কে দেখাতে পারেন। আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, আপনার দায়িত্ব হচ্ছে তাকে সুস্থ করে তোলা। আর যদি কোন দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কোন আইনজীবি'র সাথে পরামর্শ করা উচিত হবে। তবে প্রথমেই তাকে ডাক্তার দেখানো উচিত।

মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে [email protected] এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

2991 views Answered

Related Questions

Next steps