4 Answers
আপনি আমলকি বেটে রস সহ গোসোল করার আগে মাথায় দিবেন দিয়ে ১৫ মিনিটের মত রেখে তারপর গোসোল করে উঠবেন। এভাবে কয়েকদিন দিলেই দেখবেন খুস্কি উধাও হয়ে গেছে।
খুশকি নির্মূল করুন সাধারণ ভাবে জল দিয়ে চুল ভিজিয়ে নিন তারপর এক কোষ ভোরে খাবার সোডা নিয়ে সবলে চুলের স্তরে ভাল করে ঘষুন এবং কিছু সেকেন্ড পরে ভাল করে ধুয়ে চুল সুখিয়ে নিন। প্রতিবারেই আপনি যখনই সাধারন ভাবে চুল ধুয়ে থাকেন এই পদ্ধতিটি প্রয়োগ করুন, তবে হ্যাঁ যখন এই পদ্ধতিটি প্রয়োগ করছেন শুধুমাত্র খাবার সোডা ছাড়া অন্য কিছু যেমন শ্যাম্পু ব্যবহার করবেন না। এই পদ্ধতি চলাকালীন প্রথম দিকে আপনার চুল হয়ে উঠতে পারে শুষ্ক কিন্তু চিন্তা করার কোন কারন নেই কিছু সপ্তাহ যাবত এই পদ্ধতিটি প্রয়োগ করার পর আপনার চুল এর গোঁড়া থেকেই প্রাকিতিক ভাবে তেল উৎপন্ন হবে, শুধু এই নয় আপনি নিজেই অনুভব করতে পারবেন খুস্কির স্তরবিহীন পরিস্কার এক নতুন এবং আগের থেকে অনেক নরম কিন্তু গোঁড়া থেকে মজবুত হয়ে উঠেছে আপনার চুল।
জেনে নিন খুশকি দূর করার ৭টি উপায়: ১. পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়। ২. টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি। ৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন। ৪. মেথি চুলের খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন। এরপর এতে মেথি গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন। ৫. মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর এটি থেঁতো করে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মেথি লাগান। ৬. চুলের স্বাস্থ্য রক্ষার্থে ও খুশকি দূর করতে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল গরম করে নিন। এতে পাতিলেবুর রস মেশান। চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার চুলে অলিভ অয়েল লাগান। খুশকি দূরের পাশাপাশি চুল হবে কোমল ও ঝলমলে। একই পদ্ধতিতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। ৭. পেঁয়াজের রস খুব দ্রুত খুশকি দূর করতে পারে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস ছেঁকে নিন। পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগান। ২০-২৫ মিনিট রেখে চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার মাথায় পেঁয়াজের রস লাগান। এতে মাথা চুলকানোও কমে যাবে।
দুই চামচ মেথি রাত্রে ভিজিয়ে রাখুন ৷ সকালে দইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান ৷ ৪০ মিনিট পরে গুসল করুন ৷ খুস্কিসেরে যাবে ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy