1 Answers
এখানে বাক্যটি ১৬ কলা ও ১৮ মোকাম, যা সুফিবাদের একটি বিষয় ১৬ কলা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু ১৮ মোকাম সবার ক্ষেত্রে দেখা যায়। মেয়েদের ১৬ কলা সনাতন ধর্ম অনুযায়ী ১৬ বিশেষ ধাপ, আর ১৮ মোকাম হল সুফিবাদ অনুযায়ী মানুষের ১৮ টি বিশেষ অঙ্গ।
১৬ কলা হলঃ
১ম কলাঃ- নিবৃতি , সংসারের মধ্যে থেকে সাংসারিকতা থেকে মুক্ত হওয়ার কলা।
২য় কলাঃ- প্রতিষ্ঠা, সৎ মার্গ তে থেকে যশ অর্জন করার কলা।
৩য় কলাঃ- বিদ্যা , নিস্বার্থ ভাবে জনহিতকর বিস্তার তথা বিদ্যা দান করার কলা।
৪র্থ কলাঃ- শান্তি , মন ও মস্তিষ্ক র মধ্যে সমন্বয় স্থাপন করে স্থির চিত্ত্যে থাকা।স্থিতপ্রঙ্গ।
৫ম কলাঃ-ইন্দিকা, নিজের অন্ত্ঃ শক্তিকে সংগ্রহ করার কলা।
৬ষ্ঠ কলাঃ- দীপিকা, শক্তির সৎ এবং উপযুক্ত প্রয়োগের কলা।
৭ম কলাঃ- রেচিকা, নিজের দুষ্ট প্রকৃতিকে চিনে,তাকে সিকার করা এবং তাকে পরিত্যাগের কলা। (এটা আজকের যুগে বিরল)
৮ম কলাঃ- মোচিকা, মায়া ও মোহর থেকে মুক্ত রাখা নিজেকে ।
৯ম কলাঃ- পরা , নতুন দিশা র লক্ষে নিজেকে পরিচালিত করা এবং লক্ষ্য স্থাপন করা।
১০ম কলাঃ- অমৃত , অমৃত তুল্য কথার প্রয়োগ এবং তাকে অমৃতর মত বিস্তার করার কলা।
১১দশ কলাঃ- সুক্ষ , সৎ সুক্ষতার বিচার করার কলা । সুক্ষ বিচার শক্তি অর্জনের কলা ।
১২ দশ কলাঃ- জ্ঞান অমৃত, জ্ঞান অর্জন করে তাকে অমৃতের মত বণ্টন করা ।
১৩ দশ কলাঃ- অপার আনন্দ বিস্তার করা ।
১৪ দশ কলাঃ- নিজের কর্ম দ্বারা সমাজের কল্যাণ করা ।
১৫দশ কলাঃ- ব্যাপিনী , সত্যকে সর্বব্যাপী করার কলা।
১৬দশ কলাঃ- ব্যোম রুপা , আকাশের মত নিজের বিরাট ব্যক্তিতে সকলকে আকৃষ্ট করা বা সম্মোহিত করা।
সুফিবাদের মোকামতত্ত্বকে বাউলরা বলেছেন আঠারো মোকাম। তার মধ্যে মা কর্তৃক প্রদত্ত চারটি চিজ হলো- রক্ত, মাংস, চর্ম ও লোম। পিতা কর্তৃক প্রদত্ত চারটি চিজ হলো- অস্থি, রগ, বিন্দু ও মগজ। সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত দশটি চিজ হলো- দৃষ্টি, শ্রবণ, বাক, গন্ধ, আত্মা, লোভ, দীল, বুদ্ধি, ইমা ও বায়ু। এই আঠারো মোকামের সঙ্গে সংযুক্ত রয়েছে আরো চার মোকাম- নাসুত, মলকুত, জবরুত ও লাহুত। বাউল সাধনায় মোট কল্পিত অস্তিত্ব দেহের মধ্যে রয়েছে মোট বাইশটি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy