1 Answers
এই কলায় জেলির মতো অর্ধ-তরল মাতৃকায় ফাইব্রোব্লাস্ট, প্লাজমা কোষ, রঞ্জক কোষ, মাস্টকোষ, হিস্টিওসাইট ইত্যাদি কোষ এবং শাখাহীন শ্বেততন্তু ও শাখা বিশিষ্ট পীততন্তু বর্তমান। দেহত্বকের নীচে, পেশীসমূহের মাঝে, পাকস্থলী, রক্তবাহিকা, অন্ত্র ইত্যাদি অংশে দেখতে পাওয়া যায়। এই কলার হিস্টিওসাইট জীবাণু গ্রাস করে, প্লাজমা কোষ অ্যান্টিবডি সংশ্লেষ করে, ফাইব্রোব্লাস্ট শ্বেতবস্তু তৈরিতে সাহায্য করে ও ক্ষতস্থান সারিয়ে তুলতে অংশ নেয়, মাস্টকোষ হেপারিন তৈরি করে যা রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়, রঞ্জক কোষ মেলানিন তৈরি করে।
1815 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy