1 Answers
লিনাক্সঃ লিনাক্স একটি কারনেলের নাম। লিনাক্স বলতে একক কোন অপারেটিং সিষ্টেম না বুঝিয়ে লিনাক্স ভিত্তিক সকল অপারেটিং সিস্টেমকে বুঝানো হয়। লিনাক্স কারনেল এ তৈরী ডেবিয়ান অপারেটিং সিস্টেম এর উপরে তৈরী করা হয়েছে লিনাক্সের দুইটি ডিস্ট্রোঃ লিনাক্স মিন্ট এবং উবুন্টু নামক লিনাক্স ভিত্তিক দুইটি অপারেটিং সিস্টেম।
একনজরে লিনাক্সের কিছু সুবিধাঃ
১। লিনাক্স গ্রাফিক্যাল এবং টেক্সট বেজড অপারেটিং সিস্টেম।
২। এটি অপেনসোর্স কোড ভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় যে কেউ এর পরিবর্তন আনতে পারবে।
৩। এইটা একদম ফ্রী। অর্থাৎ ইন্টারনেট থেকে আপনি সহযেই লিনাক্স ডাউনলোড করতে পারবেন।
৪। লিনাক্সের নেটওয়ার্ক সাপোর্ট উইন্ডোজের তুলনায় অধিকতর শক্তিশালী। এজন্য সার্ভারে বেশীরভাগ সময় লিনাক্স ব্যবহ্রত হয়।
৫। লিনাক্স অপারেটিং সিস্টেম এর উপর নিজেদের নিয়ন্ত্রন বজায় রাখা যায়।
লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু তুলনামুলক বৈশিষ্ঠঃ
১। ইন্টারনেট থেকে সহজেই লিনাক্স বিনামুল্যে ডাউনলোড করা যায়। কিন্তু অন্যকোন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এটা সম্ভব নয়।
২। লিনাক্সের নেটওয়ার্ক সাপোর্ট উইন্ডোজের তুলনায় অধিকতর শক্তিশালী।
৩। লিনাক্স অপেনসোর্স হওয়ায় যে কেউ এর পরিবর্তন আনতে পারে। কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে তা সম্ভব নয়।
৪। অপারেটিং সিস্টম নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করার জন্য উইন্ডোজের চেয়ে লিনাক্স অধিকতর উপযোগী।
৫। উইন্ডোজকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) অপারেটিং সিস্টেম। অন্যদিকে লিনাক্স গ্রাফিক্যাল এবং টেক্সট বেজড উভয়ই।
৬। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মত লিনাক্স ফাইল ও প্রিন্ট সার্ভিস, এপ্লিকেশন সার্ভিস, ই-মেইল সার্ভিস, ইন্টারনেট সার্ভিস ও ইন্ট্রানেট সার্ভিস দিয়ে থাকে।
৭। লিনাক্স ওপেন সোর্সকোড ভিত্তিক অপারেটিং সিস্টেম। কিন্তু উইন্ডোজ ওপেন সোর্স নয়।
বিস্তারিতঃ http://www.techtunes.com.bd/tech-talk/tune-id/323841
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy