1 Answers
লিনাক্স এর ব্যবহার উইন্ডোজের মতোই সহজ, বাড়তি কোনো জটিলতা নেই। আর এটি টাকা দিয়ে কিনতে হয় না। উইন্ডোজ কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, কপি করে উইন্ডোজ ব্যবহার, তাদের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট অনুমোদন করে না। আমরা যেসব উইন্ডোজ ব্যবহার করি, বিভিন্ন ভার্শনের উপর ভিত্তি করে তার দাম আট থেকে চোদ্দ হাজার টাকা হতে পারে (দামটা একটু চেক করে নিয়েন)। এখন আমরা সাধারণত কম্পিউটার দিয়ে কী কী কাজ করি? আমরা ইন্টারনেট ব্রাউজ করি, ডকুমেন্ট তৈরির কাজ করি, স্প্রেডশীট ব্যবহার করি, প্রেজেন্টেশন তৈরি করি, ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যার ব্যবহার করি (চ্যাটিং করার জন্য), আর বিনোদনের জন্য গান শুনি, ভিডিও দেখি আর গেম খেলি। এই সবগুলো কাজের জন্যই কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে, যেগুলো লিনাক্সে ব্যবহার করা হয়। এবং সেগুলো বিনামূল্যে। আর কম্পিউটার ব্যবহারকারিরা সবচেয়ে বেশি ভুগেন ভাইরাস সংক্রান্ত সমস্যায়। বিভিন্ন এন্টিভাইরাস কিনে, সেগুলো নিয়মিত আপডেট করেও ভাইরাসের যন্ত্রণা থেকে সবসময় রেহাই পাওয়া যায় না। কিন্তু লিনাক্সে এই সমস্যাগুলো নেই। বিষয়টি এমন না যে লিনাক্সে ভাইরাস বানানো অসম্ভব, বাস্তবে লিনাক্সের জন্য খুব কম মানুষই ভাইরাস তৈরির চেষ্টা করে। তাই সব লিনাক্স ব্যবহারকারিই বছরের পর বছর নিশ্চিন্তে তার কম্পিউটার ব্যবহার করতে পারেন। আরেকটি সুবিধা হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো নিয়মিত আপডেট হয়। তাই আপনার যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আপনি আপনার লিনাক্সকে সবসময়ই হালনাগাদ করে রাখতে পারবেন। বিভিন্ন সফটওয়্যারের নতুন ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন। আর বর্তমানের সব কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট যন্ত্র (যেমন : প্রিন্টার, স্ক্যানার, ওয়েবক্যাম ইত্যাদি) লিনাক্সে ব্যবহার করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। আবার লিনাক্সের কিছু কিছু ডিস্ট্রিবিউশন (যেমন লুবুন্টু) আছে, যেগুলো বেশ পুরনো বা কম কনফিগারেশনের কম্পিউটারেও চলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy