3 Answers
রুট করার সুবিধা
পারফরমেন্স বাড়ানোঃবিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।
ওভারক্লকিং করাঃ সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো। এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।
আন্ডারক্লকিং করাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।
কাস্টম ইউআই: আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে। তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।
কাস্টম রম: ইন্সটল করার সুবিধা। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন। বাইরে থেকে অবশ্যই এর ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও আসবে আমূল পরিবর্তন।
আরও ---
বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইলের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা। এছাড়াও মোবাইলের পারফরমেন্স বাড়ানো যায় আরও অনেক ভাবে। ওভারক্লকিং করে সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করে। এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়। যখন মোবাইল এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা যায় আন্ডারক্লকিং করে। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব। এছাড়াও রুট করে কাস্টম রম ইন্সটল করার সুবিধা রয়েছে। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় মোবাইলের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার মোবাইলকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন।
আপনি সফটওয়্যার ব্যবহার করে আপনার রেম এর স্পীড বাড়াতে পারবেন , এর মাধ্যমে আপনি বড় বড় হাই কোয়ালিটি গেমস খেলতে পারবেন ।
প্রসেসরের স্পীড বাড়াতে পারবেন তবে কোন হার্ডওয়্যার বা অন্যান্য কোন কিছু বাড়াতে পারবেন না। আপনি ৮ মেগাপিক্সেল ক্যামেরাকে ১৬ মেগাপিক্সেল করতে পারবেন না। যেই মোবাইলে NFC নেই তাতে তা সংযোগ করতে পারবেন না। রুট শুধু মাত্র আপনার অভ্যন্তরীণ পারফরম্যান্সে কাজে আসবে , বাহ্যিক কোন পরিবর্তন নয় ।
ইন্টারনাল মেমোরি বাড়ানোঃ যদি আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরি/ রম কম থাকে, কিছুদিন পর পর ফুল হয়ে যাওয়ার ফলে অ্যাপ ইন্সটল করতে পারেন না, তাহলে আপনি রুট করার পর Link2SD দিয়ে খুব সহজে ফোনের রম বাড়াতে পারবেন। > এ সম্পর্কিত আর্টিকেলঃ এসডিকার্ড পার্টিশন + Link2SD দিয়ে ইন্টারনাল মেমোরি কিভাবে বাড়াবেন? কাস্টম বুট এনিমেশন / বুট লোগোঃ রুট করলে আপনি মোবাইলের ডিফন্ট বুট এনিমেশন চেঞ্জ করে অন্য ডিভাইসের বুট এনিমেশনও ব্যবহার করতে পারেন। চাইলে আপনি নিজেই পছন্দের ছবি দিয়ে বুট লোগোও তৈরি করতে পারবেন। তবে টেস্ট করার জন্য আপনার মোবাইল অবশ্যই রুটেড হতে হবে। কাস্টম কার্নেলঃ কার্নেল / Kernel হচ্ছে যা আপনার অ্যান্ড্রয়েডের হার্ডওয়ার ও সফটওয়ারের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে। রুট করার পর আপনি মোবাইলের ডিফল্ট কার্নেল বাদ দিয়ে কাস্টম কার্নেল ফ্ল্যাশ করতে পারেন। এগুলো সাধারণত আপনার ফোনের পারফরম্যান্স বাড়ায়। কাস্টম রিকভারিঃ মোবাইল সফট ব্রিক করলেও Recovery / রিকভারি -তে গিয়ে ঠিক করা যায়। এক্ষেত্রে কাস্টম রিকভারিগুলো আরো অনেক ফিয়েচারসম্পন্ন, যেকোন মড বা কাস্টম রম ফ্ল্যাশের জন্য এই রিকভারি প্রয়োজন। রুট করার পর আপনি কাস্টম রিকভারি ইন্সটল করতে পারবেন। রুট করলে আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy