রতি জল নিঃসৃত হলে গোসল জরুরী কি নামাজ পড়া যাবে?

কোন খারাপ কিছু মনে করলে লিঙ থেকে পানির মত তরল বের হয়। এটা নাপাক কি না। নামাজ পড়া যাবেকি। গোসল করা জরুরী কি। ধন্যবাদ
3215 views

1 Answers

যৌন উত্তেজনার কারণে মজি (পানির মত পাতলা বীর্য যা অল্প পরিমানে বের হয়, কিন্তু উত্তেজনা হ্রাস হয়না) বের হলে ওযু ভাংবে, কিন্তু গোসল করা ফরয হবেনা। কারো মজি বের হলে, সে নামাযের আগে লজ্জাস্থান ধৌত করে ওযু করে নামায পড়বে। আর যদি কাপড়ে মজি লাগে আর ভেজা থাকে তাহলে যে জায়গায় লাগে ঐ জায়গা পানি দিয়ে ধুয়ে নেবে, শুকিয়ে গেলে কিছুই করতে হবেনা, ঐ কাপড়েই নামায পড়তে পারবে। আর উত্তেজনার সাথে মজী (ঘন আঠালো সাদা বীর্য) বের হলে ওযু-গোসল দুটোই ফরয হয়।
 

3215 views Answered

Related Questions

Next steps