1 Answers
দরজায় শীতকাল টোকা দিচ্ছে। শীতকাল মানেই বড় রাত আর অলস দুপুর। শীতকালে শুরু হয়ে যায় প্রচুর চা-কফি খাওয়া। যদি বলা হয়, দুধ চা ও কফি থেকে ব্ল্যাক টি অনেক বেশি স্বাস্থ্যসম্মত তাহলে কী অবাক হবেন? যারা ইতোমধ্যে প্রতিদিন অন্তত এক কাপ ব্ল্যাক টি পান করে, বলা যায় তারা অন্যদের তুলনায় একটু বেশি সুস্বাস্থ্যের অধিকারী।
চলুন জেনে নেই ব্ল্যাক টি, বিশেষ করে শীতকালে এর অজানা উপকারিতা-
সুন্দর ত্বক: ব্ল্যাক টি’র সবচে বড় উপকারিতা হলো এটি ত্বককে করে তোলে মসৃণ ও সুন্দর। তবে অতিরিক্ত ব্ল্যাক টি পান করলে ত্বকের ক্ষতি হয়।
সুন্দর চুল: ত্বকের পাশাপাশি চুলকে সুন্দর করে তোলে ব্ল্যাক টি। প্রতিদিন এক কাপ ব্ল্যাক টি পান করলে চুল পায় তার প্রয়োজনীয় পুষ্টি।
হজম প্রক্রিয়া: ব্ল্যাক টিতে থাকা ট্যানিন ও অন্যান্য রাসায়নিক উপাদান হজম প্রক্রিয়াকে আরো সক্রিয় করে তোলে।
ডায়রিয়া: ব্ল্যাক টি’তে থাকা ট্যানিন উপাদানটি ডায়রিয়া সারিয়ে তোলে। তাই পেট খারাপ হলে রোগীদের ব্ল্যাক টি খেতে বলা হয়।
ক্যান্সার: ব্ল্যাক টি’তে থাকা শক্তিশালী উপাদানগুলো বিভিন্ন ধরণের ক্যান্সার যেমন: পাকস্থলি ক্যান্সার, কোলন ক্যান্সার, ওভারি ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ: বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্ল্যাক টি খেলে হার্টে কোলোস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
হৃদরোগ নিয়ন্ত্রণ: নিয়মিত ব্ল্যাক টি পান করলে হৃদরোগ জনিত বিভিন্ন অসুখ হতে রক্ষা পাওয়া যায়। হৃদপিন্ডে রক্ত সঞ্চালন ঠিক থাকে।
অ্যাজমা নিয়ন্ত্রণ: হাঁপানি রোগ বেড়ে গেলে গরম পানি, চা-কফি খাওয়ানো হয়। সেক্ষেত্রে ব্ল্যাক টি’র কোনো বিকল্প নেই। ব্ল্যাকটি হাঁপানি রোগীদের নিঃশ্বাস নিতে সাহায্য করে।
মস্তিষ্কে রক্ত সঞ্চালন: ব্ল্যাক টি’তে ক্যাফিনের পরিমাণ অনেক কম। তাই কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মস্তিষ্কে ভালোভাবে রক্ত প্রবাহিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy