কুকুর পালা কি ইসলামে জায়েজ আছে কি আর কুকুর কে কি জড়ায়ে ধরা যাবে কিনা?
কুকুর পালা কি ইসলামে জায়েজ আছে কি? আর কুকুর কে কি জড়ায়ে ধরা যাবে কিনা?
#কুকুর
2854 views
1 Answers
ইসলামে শখের বসে কুকুর পালন করা নিষিদ্ধ। আবু হুরাইরা(রা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যে ব্যক্তি শিকার বা পাহারাদারীর উদ্দেশ্য ব্যতীত( শুধুমাত্র শখের বসে) কুকুর পালবে, প্রতিদিন তার আমলের একটি বিরাট অংশ নষ্ট হয়ে যাবে। { বুখারী,মুসলিম, মিশকাত-৩৫৯ পৃ} বলাবাহুল্য,নেক আমল কোন বড় গোনাহের কারণেই নষ্ট হয়। অপর হাদিসে আছে,আবু তালহা (রা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর এবং প্রানীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (বুখারী ও মুসলিম) তবে শিকার ও চোর ডাকাতের উপদ্রব থেকে আত্মরক্ষা ও সম্পদের পাহারাদারী বা অন্য কোন শরীয়ত সম্মত প্রয়োজনের ক্ষেত্রে কুকুর পালা যায়েয। যার স্পষ্ট ঘোষণা প্রথম হাদিসে আছে।
2854 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy