1 Answers
স্বামী-স্ত্রী উভয়ে জান্নাতী হ’লে আল্লাহ তাদেরকে একত্রে জান্নাতে প্রবেশের নির্দেশ দিবেন’ (যুখরুফ ৪৩/৭০)। রাসূলুল্লাহ (ছাঃ) আয়েশা (রাঃ)-কে বলেন, তুমি কি সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়া ও আখেরাতে আমার স্ত্রী হয়ে থাকবে? তিনি বললেন, জি হ্যাঁ। তখন নবী করীম (ছাঃ) বললেন, তুমি ইহকালে ও পরকালে আমার স্ত্রী’ (হাকেম, সিলসিলা ছাহীহাহ হা/২২৫৫)। মু‘আবিয়া (রাঃ) আবুদ্দারদার বিধবা স্ত্রীকে বিবাহের প্রস্তাব দিলে তিনি তা নাকচ করে বলেন, আমি আবুদ্দারদাকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে (বাগাভী, ত্বাবারাণী, সিলসিলা ছাহীহাহ হা/১২৮১)। শুধু নেককার স্বামী-স্ত্রী নন, নেককার সন্তানেরাও পিতা-মাতার সঙ্গে জান্নাতে থাকবে (তূর ৫২/২১)।
3564 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy