1 Answers
আমরা অনেকেই কোনও কোনও সময় ঘুমের মধ্যে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই । তাই, অভিজ্ঞতাটা খুব পরিচিত হলেও এই সমস্যার নাম অনেকের কাছে অপরিচিত । মনোবিজ্ঞানের ভাষায় এর নাম স্লিপ প্যারালাইসিস । অনেক সময়ই যথারীতি ঘুম থেকে জেগে মনে হয়, কেউ একজন অন্ধকার ঘরে আপনাকে ধরে রেখেছে । আপনি মাথাটা সামান্য ঘুরিয়ে দেখতে চাইছেন, কিন্তু পারছেন না । চিৎকার করছেন অথচ কেউ শুনতে পাচ্ছে না । পালানোর চেষ্টা করছেন অথচ কেউ হয়তো আপনার বুকের ওপর চেপে বসে আছে । আসলে, ঘুমিয়ে পড়ার পরে সাময়িকভাবে নড়া এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলার অভিজ্ঞতা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি জানেন, কি ভয়াবহ স্লিপ প্যারালাইসিস । আর আঞ্চলিক বা স্থানীয়ভাবে একে অনেকেই ‘বোবা ধরা’ বলেন । একটি গবেষণায় দেখা গেছে শতকরা ২০ থেকে ৬০ ভাগ মানুষের ক্ষেত্রে একটি সাধারণ ঘটনা এটি । মনে করা হচ্ছে, ঘুমের সময় পরিবর্তন, পরিমাণের তুলনায় কম ঘুমানো এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে এমন হয়ে থাকে । দেখা গেছে, চোখের মণির অতিরিক্ত নড়াচড়া, দুঃস্বপ্ন এবং উদ্বিগ্নতা বৃদ্ধি পেলে স্লিপ প্যারালাইসিস বেশি হয় । যদিও এটা ভয়ের কোনো বিষয় না, কোনো চিকিৎসা ছাড়াই অল্প সময়ে একাই ভাল হয়ে যায় । তবে, এই ঘটনা বেশি হতে থাকলে ঘুম নিশ্চিত করতে চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ ।