3 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

ফ্যানের সুইচে যে রেগুলেটর ব্যবহৃত হয় তাতে থাকে পরিবর্তনশীল রোধ l আমরা যখন রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের গতি কমানোর চেষ্টা করি তখন আসলে রেগুলেটর বর্তনীতে রোধ বাড়িয়ে দেয় ফলে এর ভিতর দিয়ে বিদ্যুত প্রবাহ কমে যায় যে কারণে ফ্যান আস্তে ঘুরে l রোধের সাথে ভোল্টেজ আর প্রবাহের সম্পর্কটা এরকম--- V = IR , যেখানে V = বিভব, I = প্রবাহ, R = রোধ যখনই আপনি রোধ বাড়াবেন তখনই বিভবকে স্থির রাখতে প্রবাহ কমে যায় এর ফলে ফ্যানের গতি কমে যায় l আবার যখন ফ্যানের গতি বেশি থাকা সত্বেও নিম্ন ভোল্টেজ এর কারনেও ফ্যান ধীরে চলে এর কারণ ও কিন্তু একটাই l সূত্র থেকে দেখা যায় বিভব প্রবাহের সমানুপতিক , যেহেতু এক্ষেত্রে আপনি রেগুলেটর ঘুরাচ্ছেন না তাই রোধ অপরিবর্তিত থাকছে কিন্তু বিভব কমে যাওয়ার দরুন প্রবাহ ও সমানুপাতে কমে যাচ্ছে তাই ফ্যানের গতিও কমে যায় l

5986 views Answered

বৈদ্যুতিক পাখা যে গতিতেই চলুক, বিদ্যুৎ খরচের পরিমান নাকি একই হয়-কথাটা কি সত্যি?

না, কথাটা সত্যি নয় |বর্তমানে যে ইলেকট্রনিক্স রেগুলেটর পাওয়া যায় তা দ্বারা ফ্যানের গতি কমালে ভোল্টেজ ও এ্যাম্পিয়ার উভয়ে কমে ,নিজেই এ্যাম্পিয়ার মিটার দ্বারা পরিক্ষা করে দেখুন |

5986 views Answered

আমরা সাধারণত দুই প্রকারের ফ্যান রেগুলেটর ব্যবহার করে থাকি। (ক) ইলেকট্রিক্যাল রেগুলেটর (খ) ইলেকট্রনিক রেগুলেটর। ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ট্যাপিং যুক্ত ইন্ডাকটরের দ্বারা। বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়। এই অপ্রয়োজনীয় উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

অন্যদিকে ইলেকট্রনিক রেগুলেটর তৈরি হয় থাইরিস্টর জাতীয় ইলেকট্রনিক সুইচিং ডিভাইস দিয়ে। এতে অপ্রয়োজনীয় উত্তাপের পরিমাণ অত্যন্ত নগন্য থাকায় রেগুলেটর লস হয় না বললেই চলে। ফলে বৈদ্যুতিক পাখার গতি কমালে বিদ্যুৎ খরচ কমে এবং পাখার গতি বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়ে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খরচও কম হয় ।

5986 views Answered

Related Questions

Next steps