1 Answers

ওজুর ফরজ সমূহ :- ১. কপালের চুলের গোরা থেকে থুতনীর নিচ পর্যন্ত ও এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত মুখমন্ডল ধোয়া । [শামী ১/২৪৭ আরকানুল ওজু ] ২.কনুই সহ দু’হাত ধোয়া [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ] ৩.মাথার এক চতুর্থাংশ মাসাহ করা [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ] ৪. গোড়ালী সহ দু’পা ধোয়া [ শামী ১/২৪৭ আরকানুল ওজু ] দলিল : কুরআন পাকের আয়াত – يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ অর্থ: হে মুমিনগণ,যখন তোমরা নামাযের জন্যে উঠ,তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ। [সুরাহ: মায়েদাহ আয়াত : ৬] অতএব ওজু করার সময় এই কাজ গুলো যত্নের সঙ্গে করতে হবে। কেননা,এগুলোতে ত্রুটি হলে ওজু হবে না। যেমনটি কুরআনে পাকে বলা হইল।

6047 views

Related Questions