1 Answers
ওজুর সুন্নাতসমূহ:
১। বিসমিল্লাহর সাথে শুরু করা। -সুনানে আবু দাউদ হা. ১০১
২। ওযুর শুরুতে দুই হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা।
৩। কুলি করা এবং নাকে পানি টেনে নেয়া।
৪। বাম হাত দিয়ে নাক থেকে পানি বের করা। -সহীহ বুখারী হা. ১৬৪।
মুখে এবং নাকে পানি পৌছানো (গড়গড়া করার মাধ্যমে মুখের সব অংশে পানি পৌছানো এবং নাকের উপরিভাগের অধিকাংশ অংশে পানি পৌছানো। -সুনানে আবু দাউদ হা. ২৩৬৬
৬। হাতের একবারের পানি দিয়ে কুলি ও নাকে পানি প্রবেশ করানো। -সহীহ বুখারী হা. ১৯১
৭। মিসওয়াক করা। -মুসনাদে আহমাদ হা. ৯৯২৮
৮। ঘন দাড়ির মধ্যে আঙ্গুল চালানো মুখ ধৌত করার সময়। -জামে তিরমিজি হা. ৩১
৯। মাথা মাসেহ করা। -সহীহ বুখারী হা. ১৮৫
১০। আঙ্গুল এবং পায়ের পাতায় পানি পৌছানো। -সুনানে আবু দাউদ হা. ১৪২
১১। ডান হাত এবং ডান পায়ের দিক থেকে শুরু করা। -সহীহ বুখারী হা. ১৬৮
১২। চেহারা, বাহু এবং পা ধৌত করা এক বার থেকে তিন বার পর্যন্ত বৃদ্ধি করা। -সহীহ বুখারী হা. ১৫৯
১৩। ওযু শেষে শাহাদাহ পাঠ করা- أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
অর্থঃ ‘আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত ইবাদত যোগ্য কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা এবং রাসূল।’
এটা পাঠ করার ফাযীলাত হচ্ছে, তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে এবং সে যে কোন দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। -সহীহ মুসলিম হা.২৩৪
১৪। বাড়িতে ওযু করা । -সহীহ মুসলিম হা. ৬৬৬
১৫। ওযু করার সময় হাত দিয়ে দেহের পানি পৌঁছানোর অঙ্গগুলো ঘষা বা মর্দন করা। -সহীহ ইবনে খুজাইমাহ হা. ১১৮
১৬। হিসাব করে পানি ব্যবহার করা, যেমনঃ এক মুদ। -সহীহ বুখারী হা. ২০১
১৭। হাত এবং পায়ের ফারদ অঙ্গগুলো ধোয়ার সময় এর সীমা বাড়ানো।
-সহীহ মুসলিম হা. ২৪৬।
১৮। ওযু শেষে দুই রাকা‘আত সলাত আদায় করাঃ
‘যে ব্যক্তি আমি যেভাবে ওযু করি এর মত করে ওযু করে, অতঃপর দুই রাকা‘আত সলাত আদায় করে এবং এ সময় কোন কিছু চিন্তা না করে (সলাতের সাথে জড়িত বিষয় ব্যতীত), তার অতীতের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হবে।’ -সহীহ বুখারী হা. ১৫৯
অন্য হাদীসে রয়েছেঃ ...তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ -সহীহ মুসলিম হা. ২৩৪
2636 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy