2 Answers

তৈলাক্ত ত্বকে খুব সহজেই ধুলোময়লা আটকে যায়। ফলাফল ব্রণ, ফুসকুড়িসহ ত্বকের নানা সমস্যা। ত্বকের এসব সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে খুবই সাধারণ একটা ঘরোয়া জিনিস। সেই অতি সাধারণ জিনিসটা হলো ময়দা। একটু অবাক হলেন নিশ্চয়ই? ময়দা ত্বকের গভীর থেকে ময়লা বের করে এনে ত্বককে করে তোলে পরিষ্কার। তাই বাইরে থেকে ফেরার পর ময়দার প্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ফলাফলে নিজেই চমকে যাবেন!

3263 views Answered

মুখের তৈলাক্ত ভাব দূর করতে যা করবেনঃ ১। দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। ২। মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসেজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে। ৩। এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। ৪। এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে। ৫। চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে। ৬। লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। ৭। মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো। তৈলাক্ত ত্বকে যা ব্যবহার করবেন না । ৮। তৈলাক্ত ত্বকে খুব বেশী প্রসাধনী ব্যবহার না করাই ভালো, এতে ব্রণের সমস্যা বাড়ে। ৯। ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তৈলাক্ত ত্বকে, এতে ত্বকের ক্ষতি হয়।

3263 views Answered

Related Questions

Next steps