1 Answers
আমরা যেহেতু বিশ্বাস করি আমরা দুনিয়া আমাদের স্থায়ী নিবাস নয়। আখেরাতে আমাদের ফিরে যেতে হবে। মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার আমাল তথা কাজ-কর্মের হিসেব দিতে হবে। তাই দুনিয়াতে আল্লাহ তা‘আলার বিধান অনুযায়ীই আমল করতে হবে। আমরা এও জানি যে, কোনো বিষয়ে আমল করার জন্য সে ব্যাপারে সম্যক অবগতি থাকা দরকার। সুতরাং একজন মুসলিম যদি ইসলামী রীতি মানতে চায়, তবে তারও সে ব্যাপারে না জেনে আমল করা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে তিনি তা জানতে চাইবেন এ ব্যাপারে একজন প্রাজ্ঞ ব্যক্তির কাছে, এটাই তো স্বাভাবিক। তারপর এ বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তি যেই সমাধান জানাবেন ইসলামী পরিভাষায় তাই হল ‘ফতোয়া’। আমরা কি বলতে পারি কেউ এভাবে ইসলামী সমাধান জানতে চাইলে তাকে সমাধান জানানো যাবে না?! যদি তাই হয় তবে সাধারণ মুসলিম ভাই-বোনেরা শরী‘য়াত অনুযায়ী জীবন পরিচালনা করবেন কীভাবে? সব মানুষেরা কি নিজে নিজে ধর্মীয় জ্ঞানে প্রাজ্ঞ হয়ে নিজের সমাধান নিজেই দিতে পারবেন? সাধারণ মুসলিমের জন্য ফতোয়া ছাড়া মুসলিম হিসেবে টিকে থাকাই তো সম্ভব নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy