ফরমালিন বা Formalin যুক্ত খাবারকে ফরমালিন মুক্ত করে খাওয়ার উপায় কি কি?
3237 views

1 Answers

ফরমালিনঃ ফরমালডিহাইড-এর (রাসায়নিক সংকেত HCHO) ৩৭ থেকে ৪০ শতাংশ জলীয় দ্রবণই হলো ফরমালিন। ফরমালিনে ফরমালডিহাইড ছাড়াও ১০ থেকে ১৫ শতাংশ মিথানল মিশ্রত থাকে। ফরমালডিহাইড ও মিথানল উভয়ই বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং মানব দেহের জন্য ক্ষতিকর। ফরমালিন যুক্ত খাবারের ক্ষতিঃ ফরমালিনযুক্ত খাবার খেলে পেটের পীড়া, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগ ইত্যাদি তাৎক্ষনিকভাবে হতে পারে। এছাড়াও পাকস্থলি, অস্থিমজ্জা, ফুসফস ও শ্বাসনালী আক্রান্ত করতে পারে। ফরমালিন যুক্ত খাবার গ্রহণের ফলে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, আ্যাজমা, মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া করা, রক্তশূন্যতাস, অন্যান্য রক্তের রোগ, অন্ধত্ব ইত্যাদি রোগের উপদ্রব হয়। ফরমালিন বিভিন্ন রকমের ক্যান্সারও সৃষ্টি করতে পারে, যেমন- পাকস্থলী, লিভার, ফুসফস ও শ্বাসনালীতে ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার। ফরমালডিহাইড চোখের রেটিনায় এডিমা সৃষ্টির মাধ্যমে রেটিনার কোষ ধ্বংস করে ফেলে। এর ফলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। ফরমালিনের ফলে গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রেও মারাত্মক ঝুকি রয়েছে, যেমন- বাচ্চার জন্মগত দোষত্রুটি, হাবা-গোবাসহ প্রতিবন্ধী ও বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। ফরমালিন মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা আশংকাজনকভাবে নষ্ট করে ফেলে। ফরমালিন থেকে বাচার উপায়ঃ মাছঃ--- ১// পানিতে ফরমালিনযুক্ত মাছ প্রায় ঘণ্টা ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা শতকরা ৬০ ভাগ কমে যায়। ২// প্রথমে চাল ধোয়া পানিতে ও পরে সাধারণ পানিতে ফরমালিনযুক্ত মাছ ধুলে শতকরা প্রায় ৭০ ভাগ ফরমালিন দূর হয়। ৩// লবনাক্ত পানিতে ফরমালিন দেওয়া মাছ ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফরমালিনের মাত্রা কমে যায়। ৪// সবচাইতে কার্যকরী পদ্ধতি হল ভিনেগার ও পানির মিশ্রনে (পানিতে ১০% আয়তন অনুযায়ী বা এক লিটার পানিতে এক কাপ ভিনেগার) ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় শতকরা ১০০ ভাগ ফরমালিন মুক্ত হয়। শাক-সবজি ও ফলমূলঃ----- ৫// শাক-সবজি ও ফলমূল রান্না করার আগে ১৫-২০ মিনিট আগে গরম লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। ৬// যে কোন ধরনের রাসায়নিক দেয়া হোক না কেন ,ফল খাওয়ার আগে ফলগুলো পানিতে ১ ঘন্টা বা তার চেয়ে কিছুক্ষন বেশী সময় ধরে ডুবিয়ে রাখতে হবে। ৭// সবজি ও ফলমূল -এর ক্ষেত্রে ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে সেই পানি পরিবর্তন করে নতুন পানির মধ্যে হাত দিয়ে ভাল ভাবে কচলে ৩-৪ মিনিট ধরে ধুতে হবে। এই ভাবে কয়েক বার (সাধারণত ২ থেকে ৩ বার) ধুলে অনেকটা ফরমালিন মুক্ত করা যায়। তরল খাদ্যঃ----- ১// উল্লেখ্য যে, খাবারে তাপের মাধ্যমে ফরমালিনের ক্ষতিকর প্রভাব নষ্ট হয় না। তাই দুধে ফরমালিন মিশালে কিছু করার নেই। ফরমালিন ও রাসায়নিকযুক্ত খাবার চিনার সামান্য কিছু সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো। ১// মাছে ফরমালিন দিলে সাধারণত সেই সকল মাছে কোন মাছি বসে না এবং স্বাভাবিক গন্ধও থাকে না। ২// লিচুর রং কাচা অবস্থায় সবুজ থাকে। এবং পাকার পর হয় ইটা লাল । তবে গাছে থাকা অবস্থায় রাসায়নিক দেয়ার কারনে লিচুর রং ম্যাজেন্টা হয়ে যায় । এই অবস্থায় এই ধরনের লিচু দেখতে ভালো দেখায়, তাই ম্যাজেন্টা রং এর লিচু না কিনার চেষ্টা করবেন । সূত্রঃ ১// টিউন করেছেন : মানজুরুল হক প্রকাশিত হয়েছে : 19 July, 2012 on 5:14 pm লিন্কঃ http://www.techtunes.com.bd/reports/tune-id/138939 ২// টিউন করেছেন : শীতল প্রকাশিত হয়েছে : 3 July, 2012 on 8:19 pm লিন্কঃ http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/134169 ৩// http://www.www.bissoy.com/qa/68157 ৪// http://www.www.bissoy.com/qa/26761 ৫// http://www.www.bissoy.com/qa/12240 ৬// http://helpfulhub.com/5022

3237 views

Related Questions