1 Answers
(১) অ্যাড্রেনাল টিউমারের প্যাথলজিক্যাল পরিবর্তন নির্ধারন করার মাধ্যমে সার্জারী করে টিউমার নির্মূল করা সম্ভব। কিন্তু টিউমারের সাইজ বড় হলে বা টিউমারের পুনর্গঠনের ক্ষেত্রে এবং মেটাস্টাসিস থাকলে সার্জারী করা বিপদজনক হতে পারে। (২) মিনিম্যালি ইনভেসিভ থেরাপির দ্বারা উপরোক্ত সমস্যার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয়া সম্ভব। যেসব টিউমার সার্জারীর মাধ্যমে নির্মূল করা সম্ভব হয়না তা মিনিম্যালি ইনভেসিভ থেরাপির মাধ্যমে সম্ভব। এ সকল থেরাপি নিন্মে বর্নিত হলঃ ১। সি টি গাইড এবং আলট্রাসাউন্ড এর মাধ্যমে ক্রাইওথেরাপি ব্যবহার করে টিউমার সেল ধ্বংস করা যায়। এ ক্ষেত্রে টিউমারের ভেতর সুচ ঢুকিয়ে দেয়া হয় এবং আক্রান্ত স্থানের টিস্যুগুলো ধ্বংস করা হয় এবং স্বাভাবিক টিস্যুগুলো যাতে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখা হয়। ২। রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের মাধ্যমে টিউমারের ভেতরে বৈদ্যুতিক শকের মাধ্যমে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ক্যান্সারে আক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ৩। রেডিও একটিভ পার্টিকেল ইমপ্ল্যান্টেশন ব্যবহার করে আয়োডিন ১২৫ নামক মেডিসিন টিউমারের ভেতর প্রবেশ করিয়ে টিউমার সেল ধ্বংস করেও এ ক্যান্সারের চিকিৎসা করা হয়। এটি একধরনের অভ্যন্তরীণ রেডিও থেরাপি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy