1 Answers
ফুসফুস ক্যান্সারের ট্রিটমেন্ট গুলি হল সার্জারি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং বিভিন্ন সূক্ষ্ম আক্রমনকারী থেরাপি। যাদের কান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে অর্থাৎ ক্যান্সার কোষ আশেপাশে খুব একটা ছড়ায়নি সেক্ষেত্রে সার্জারি করা হয়। প্রয়োজন হলে কিছু কিছু ক্ষেত্রে সার্জারির পর রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেয়া হয়। পরিণত পর্যায়ের ক্যান্সার রোগীদের সার্জারি করার সুযোগ খুব কম থাকে এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত হল বিভিন্ন সূক্ষ্ম আক্রমণকারী থেরাপি যেমন আয়োডিন পার্টিকেল ইমপ্লানটেশন, ইন্টারভেনশনাল থেরাপি এবং ক্রাইওথেরাপি। এধরনের রোগীদের জন্য এগুলো হল বহুল ব্যবহৃত থেরাপি কারণ এতে কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না এবং রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উন্নত জীবন যাপন করতে পারেন। মডার্ন কান্সার হসপিটাল গুয়াংজৌ এর চিকিৎসকরা দেখেছেন এ ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় সিংগেল বা একক কোন ট্রিটমেন্ট দিয়ে তেমন কোন ভাল ফল পাওয়া যায় না। একসঙ্গে কয়েকটি পৃথক থেরাপি যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, সূক্ষ্ম আক্রমণকারী থেরাপি ইত্যাদির সমন্নয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হলে কার্যকর ফল পাওয়া যায়। তবে এই সমন্নয়কৃত চিকিৎসা ব্যাবস্থা নির্ভর করে বিভিন্ন স্টেজ, কোষের ধরন এবং রোগীর শারীরিক অবস্থার উপর। ফুসফুস কান্সার চিকিৎসায় ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এর ভূমিকাঃ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন শরীরের ভারসাম্য বজায় রেখে কান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে। মডার্ন কান্সার হসপিটাল গুয়াংজৌ বিভিন্ন আধুনিক চিকিৎসার সাথে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ব্যবহার করে যার ফলে ওয়েস্টার্ন মেডিসিন এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এর সমন্নয় ক্যান্সার চিকিৎসাকে আরও কার্যকর করে তোলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy