1 Answers
অগ্ন্যাশয় ক্যান্সারের দুটি ফাংশন আছে- এন্ডওক্রাইন সেক্রেশন এবং এক্সওক্রাইন সেক্রেশন। এন্ডওক্রাইন সেল থেকে যে ক্যান্সার শুরু হয় তা হল নিউরোএন্ডওক্রাইন টিউমার। এই টিউমারটি খুবই বিরল এবং এর চিকিৎসা পদ্ধতিও অন্যান্য অগ্ন্যাশয় ক্যান্সার থেকে ভিন্ন। এটি একটি নিম্ন ম্যালিগন্যান্সি বিশিষ্ট টিউমার। অন্যদিকে এক্সওক্রাইন সেল থেকে যে ক্যান্সার শুরু হয় তাকেই আমরা অগ্ন্যাশয় ক্যান্সার হিসেবে জানি। এই ক্যান্সারে ম্যালিগন্যান্সি খুব বেশী হয়। বিশ্বে দিন দিন অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সাধারণত মধ্য ও বৃদ্ধ বয়সে এই কান্সার বেশী হয় এবং মহিলাদের তুলনায় পুরুষরা এই ক্যান্সারে বেশী আক্রান্ত হন। এই ক্যান্সারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স হল ৪০-৬৫। সাধারণত এই কান্সার ধরা পড়ার পর একজন রোগী গড়ে ৫ মাস বেঁচে থাকেন এবং এক্ষেত্রে ৫ বছর অতিরিক্ত বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫ % আর এ কারনেই অগ্ন্যাশয় ক্যান্সারকে “সকল ক্যান্সারের রাজা” বলা হয়। এই ক্যান্সারের চিকিৎসা হিসেবে মাত্র ১৫%-২০% রোগীকে সার্জারি করা সম্ভব এবং সার্জারির পর তাদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১০%।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy