1 Answers
খাদ্যনালীর ক্যান্সার হল একধরনের ম্যালিগন্যান্ট টিউমার যা প্যারাপ্লাজম এর মাধ্যমে অন্ননালীর যে কোন অংশে অথবা পরিপাকতন্ত্রে হয়ে থাকে এবং পরবর্তী পর্যায়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খাদ্যনালীর ক্যান্সারকে চার ভাগে ভাগ করা যেতে পারে। সবচেয়ে বেশী যে ধরনটি দেখা যায় তা হল স্কোয়ামাস সেল যার হার ৯০% এরও বেশী এবং এটির মেটাস্টাসিস প্রসেস দীর্ঘস্থায়ী হয় যে কারণে প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি প্রভৃতির মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অন্য ধরণগুলো খুব কমই দেখা যায় যেমন এসোফ্যাগাস এর এডিনোকার্সিনোমা , স্মল সেল আনডিফারেনশিয়েটেড কার্সিনোমা ও কারসিনোকার্সিনোমা। এগুলোর প্রভাব অত্যন্ত প্রকট হয়ে থাকে। প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন মানুষ এই ক্যান্সারে মারা যান যার মধ্যে বেশিরভাগই পুরুষ। পুরুষ এবং মহিলা ভেদে এই মৃত্যুর হার ১ঃ১ থেকে ১৭ঃ১। বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সাধারণত ৩৫ বছর বয়সের পর এই ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী থাকে তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স হল ৬০-৬৯। প্রাথমিক লক্ষণগুলো দেখা মাত্রই খুব বেশী দুশ্চিন্তাগ্রস্থ না হয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। কারণ আগে থেকে ট্রিটমেন্ট শুরু করা গেলে বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy