1 Answers

আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য তার নামে যবেহ করা শিরক। মহান আল্লাহ,

﴿ فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢ ﴾ [الكوثر: ٢]

“অতএব, আপনার পালনকর্তার উদ্দেশ্যে ছালাত আদায় করুন এবং ক্বুরবানী করুন” (কাওছার ২)। অন্য আয়াতে এরশাদ হয়েছে,

﴿ قُلۡ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحۡيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦٢ ﴾ [الانعام: ١٦٢]

“আপনি বলুন, আমার ছালাত, আমার ক্বুরবানী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহ্‌রই জন্য” (আন‘আম ১৬২-১৬৩)। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ»

“আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে যে ব্যক্তি যবেহ করে, তার উপর আল্লাহ্‌র অভিশাপ” (মুসলিম)

2543 views Answered

Related Questions

Next steps