1 Answers
১. আপনার ডেস্কটপ ই-মেইল অ্যাপ্লিকেশন (যেমন-ইয়াহু মেইল, জি-মেইল ইত্যাদি) বা ওয়েব মেইল থেকে মেসেজ কম্পোজ করুন এবং যে ফাইলটি ফ্যাক্স করতে চান, সেটি যুক্ত করুন৷ ২. আপনার সাবস্ক্রিপশন করা ইন্টারনেট ফ্যাক্স সার্ভিসের নির্দেশনানুযায়ী, ই-মেইলের অ্যাড্রেসের জায়গায় গ্রহীতার ফ্যাক্স নম্বর এবং একটি বিশেষ এক্সটেনশন লিখুন৷ যেমন - [email protected]৷ ৩. সার্ভিসটি ই-মেইল এটাচমেন্ট গ্রহণ করবে, ফ্যাক্স ডাটা হিসেবে একে এনকোড করবে এবং ফোন লাইনের মাধ্যমে একে গ্রহীতার ফ্যাক্স মেশিনে পাঠাবে৷ উল্লেখ্য, উদাহরণের অ্যাড্রেস (18005551000@internet fax.com)-এর internetfax.com-ই হচ্ছে আপনার সাবস্ক্রিপশন এবং ফ্যাক্স নম্বর হচ্ছে ১৮০০৫৫৫১০০০৷ এখানে সাবস্ক্রিপশন সাইটের পুরো অ্যাড্রেস হচ্ছে www.internetfax.com৷ প্রায় একইভাবে আপনার কমপিউটারে ফ্যাক্স গ্রহণ করতে পারেন৷ যেমন- ০১. সাবস্ক্রিপশন করা ইন্টারনেট ফ্যাক্স সার্ভিস আপনাকে একটি টোলমুক্ত বা নিয়মিত ফ্যাক্স নম্বর দেবে, ০২. প্রেরক সেই নম্বরটি ডায়াল করবে এবং ফ্যাক্সটি একটি নিয়মিত ফ্যাক্স মেশিন থেকে পাঠাবে, ০৩. সাবস্ক্রিপশন সার্ভিস সেই ফ্যাক্সটি গ্রহণ করবে, ডাটাগুলো ই-মেইল এটাচমেন্ট হিসেবে রূপান্তর করে সেটি আপনার ই-মেইল অ্যাড্রেসে পাঠাবে এবং ০৪. ফ্যাক্সটি পড়ার জন্য আপনাকে শুধু এটাচমেন্টটি খুলতে হবে৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy