1 Answers

ব্যবহারিকভাবে ডিজিটাল সিগনালের হিসাব ও বিশ্লেষনের সুবিধার্থে ডিজিটাল সর্কিটে দুটি লজিক লেভেল গ্রহন করা হয়, একটি ‘লজিক-হাই’ যা বাইনারী অংক 1 এবং অপরটি ‘লজিক-লো’ যা বাইনারী অংক 0 এর সাথে প্রতিস্থাপন করে ডিজিটাল সিগনালের যাবতীয় গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্পন্ন করা সম্ভব এবং তা বেশ সহজসাধ্য। বাইনারী সংখ্যা পদ্ধতিতে মোট অংকের সংখ্যা ২টি এবং এই দুটি অংকের মাধ্যমেই যাবতীয় গাণিতিক ও যৌক্তিক অপারেশন সম্ভব। বাইনারী পদ্ধতিকে কাজে লাগালে মাত্র দুটি লজিক লেভেল গ্রহণ করেই বর্তনীর নকশা প্রণয়নের কাজ ও হিসাব সহজে করা যায়। পক্ষান্তরে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে দুইয়ের অধিক অংক থাকায় তাতে দুইয়ের অধিক লজিক লেভেল গ্রহন করতে হয় যার হিসাব এবং বর্তনীর নকশা প্রণয়ন অপেক্ষাকৃত জটিল, একারনে ডিজিটাল ইলেকট্রনিক্সের সার্কিটে বাইনারী লজিক গ্রহন করা হয়ে থাকে।

2518 views Answered

Next steps