1 Answers
সপ্তাহে অন্তত দুবার স্ক্রাব করুন। স্ক্রাবার এর কাজ হল ত্বকের মৃতকোষ গুলোকে সরিয়ে ত্বককে পরিষ্কার করা। ম্রা কোষ খুব বেশী ঘন ঘিন জমে না আমাদের ত্বকে! তাই, স্ক্রাব ১৫ দিনে একবার ব্যাবহার করা যায়। এর বেশী ব্যাবহার করলে স্কিন রাফ হয়ে যায়। ঘরোয়া উপায়ে স্ক্রাবার হিসাবে ব্যাবহার করতে পারেন চালের গূড়া, মুশুরীর ডাল গুড়া, আটার ভুষি, বাসী হাত রুটি ইত্যাদি। এগুলোর সাথে ত্বকের পুষ্টির জন্য বা ঔজ্জ্বল্য বাড়াতে মেশাতে পারেন দুধ, নিমপাতা গুড়া বা বাটা, মধু ইত্যাদি। ত্বক অনুযায়ী ঘরোয়া স্ক্রাব:- স্বাভাবিক : ওটমিল, তুলসী পাতা, চন্দন গুঁড়ো গোলাপ জল বা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।শুষ্ক : ডালের গুঁড়ো, বাদাম গুঁড়ো মৌরি, তুলসী পাতা, গোলাপ পাপড়ি, অ্যালোভেরা জেল দুধ বা ক্রিমের সঙ্গে মেশান। ক্রিম ও অ্যালোভেরা ত্বক সজীব রাখে। তৈলাক্ত : আমলা, ধনে গুঁড়ো, বার্লি, নিম, চন্দন গুঁড়ো, ল্যাবেন্ডার পাউডার লেবুর রসে মিশিয়ে ত্বকে লাগান। ঘরোয়া পদ্ধতিতে ত্বকের তৈলাক্তভাব দূর করার জন্য আধা কাপ সেদ্ধ ওটমিল, ১টা ডিমের সাদা অংশ, ১ চা চামচ লেবুর রস এবং থেঁতলে নেওয়া আপেল আধা কাপ একত্রে মিশিয়ে একটা স্মুদ পেস্ট তৈরি করে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পরিণত : কমলালেবুর খোসার শুকনো গুঁড়ো, চালের গুঁড়ো, মধু, অ্যালোভেরা রস বা দুধ, তুলসী পাতার মিশ্রণ একত্রে মিশিয়ে ত্বকে লাগান। যাদের বলিরেখা রয়েছে তাদের জন্য উপকারী। দাগ বা ছোপযুক্ত : ওটমিল, হলুদ, নিম, দই, ক্লে পাউডার একত্রে মিশিয়ে লাগান। পাতিলেবুর রস আঙুলে লাগিয়ে মেছতায় লাগান। টক দই মুখে মাখলেও ভালো ফল পাবেন। দইয়ের মাস্ক তোলার সময় টিস্যু দিয়ে তুলুন, এরপর ময়শ্চারাইজার মেখে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy