1 Answers
ওএলইডি হলো অরগানিক লাইট-এমিটিং ডায়োড ডিসপ্লে। মোবাইল ফোন এবং মনিটরে ব্যবহূত আধুনিক প্রযুক্তির ডিসপ্লে এটি। এই প্রযুক্তির ডিসপ্লে অনেক উজ্জ্বল, বিভিন্ন কৌণিক দিক থেকে সহজেই দেখা যায় এবং বেশ হালকা। ওএলইডি ডিসপ্লে ১৬ মিলিয়ন রং সমর্থন করে এবং এর পর্দায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে এটি খুব দ্রুত কাজ করে। এতে ছবি ও ভিডিও দেখতে কম শক্তির প্রয়োজন হয়, ফলে ব্যাটারি খরচও কম হয়।
3231 views
Answered