1 Answers

ইবনে ‘আব্বাস রা. বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “প্রত্যেক চিত্রকর জাহান্নামে যাবে, এবং প্রত্যেক চিত্রের জন্য যা সে তৈরি করেছে একটা করে আত্মা তৈরি করা হবে যাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে।” ইবনে আব্বাস বলেনঃ “যদি তোমাদের তা করতেই হয় তাহলে বৃক্ষ এবং অন্যান্য প্রাণহীন জিনিষের চিত্র তৈরি করো।”– মুসলিম, ৩/১৮৭১
উল্লেখিত ক্ষেত্রে আপনার বান্ধবী ছবিটি আপলোড করার কারণে গুনাহগার হবেন। আর যদি ছবিটি উপস্থাপনের ক্ষেত্রে আপনিও সহযোগী হোন যেমন, ছবিটি তুলতে দিয়েছেন। তাহলে আপনিও গুনাহগার হবেন। আর মনে রাখবেন ইসলামে বিবাহ পূর্ব প্রেম সম্পূর্ণ হারাম। তাই স্ত্রী ছাড়া ইসলামে কোন ছেলের বান্ধবী থাকতে পারে না।
2472 views

Related Questions