তিনটি সমান-সমান চিনহ এর মানে কি?
উপরের চিত্রে তিনটি সমান-সমান চিনহ দেওয়া আছে। সাধারণ সমান চিনহ থেকে এর পার্থক্য কি?
2847 views
1 Answers
উপরের চিহ্নটি হলো অভেদ চিহ্ন।
সাধারণ সমান চিহ্ন সাধারণত একটি বা কিছু নির্দিষ্ট মানের জন্য সত্য হয়। যেমনঃ- x= 5
আর অভেদ চিহ্ন চলকের যে কোন মানের জন্য সত্য হতে হবে। যেমনঃ- (a+b)² = a²+2ab+b²
2847 views
Answered