3 Answers

সওজ মানে সড়ক ও জনপথ বিভাগ,যার দায়িত্ব হল জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক সমূহ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট উন্নয়ন ও রক্ষনাবেক্ষন করা।

3952 views

"সওজ" এর অর্থ সড়ক ও জনপথ ।

এর সম্পর্কে কিছু তথ্য:

পাকিস্তান আমলে ১৯৬২ সালে যোগাযোগ ব্যবস্থা ও পূর্ত নির্মাণ বিভাগ থেকে বিভক্ত করে গণপূর্ত এবং সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান আমলের সম্পদ নিয়ে এটি বাংলাদেশের যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন কাজ শুরু করে। এর অধীন সমগ্র বাংলাদেশে ৯৬টি জাতীয় মহাসড়কসহ (যার দৈর্ঘ্য প্রায় ৩,৮১২ কিমি) প্রায় ২১,৩০২ কিমি সড়ক রয়েছে, যার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব সংস্থার উপর ন্যাস্ত।

3952 views
  • সওজঃ 'সওজ' শব্দটি তিনটি বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে স, ও, জ। এখানে স, ও, জ এই তিনটি বর্ণের পূর্ণরূপ হলোঃ
  1. স=সড়ক।
  2. ও=ও (ও এখানে অব‍্যয়, তাই এর পূর্ণরূপ হয়নি)।
  3. জ=জনপথ।
  • সুতরাং, 'সওজ' শব্দের পূর্ণরূপ হলো 'সড়ক ও জনপথ'। 'সওজ বিভাগ' বলতে সড়ক ও জনপথ বিভাগকে বুঝায়। অথবা, 'সওজ অধিদপ্তর' বলতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে বুঝায়।
  • সওজ অধিদপ্তরঃ সড়ক ও জনপথ অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর।
  1. যার দায়িত্ব হলো জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক সমূহ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট উন্নয়ন ও রক্ষনাবেক্ষন করা।
  2. এর সদরদপ্তর তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত।
  • সড়ক ও জনপথ অধিদপ্তরঃ
  1. গঠিত : ১৯৬২।
  2. সদর দপ্তর : ঢাকা, বাংলাদেশ।
  3. যে অঞ্চলে কাজ করে :বাংলাদেশ।
  4. দাপ্তরিক ভাষা : বাংলা।
  5. ওয়েবসাইট : সড়ক ও জনপথ অধিদপ্তর।
  • ইতিহাসঃ পাকিস্তান আমলে ১৯৬২ সালে যোগাযোগ ব্যবস্থা ও পূর্ত নির্মাণ বিভাগ থেকে বিভক্ত করে গণপূর্ত এবং সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান আমলের সম্পদ নিয়ে এটি বাংলাদেশের যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন কাজ শুরু করে। এর অধীন সমগ্র বাংলাদেশে ৯৬টি জাতীয় মহাসড়কসহ (যার দৈর্ঘ্য প্রায় ৩,৮১২ কিমি) প্রায় ২১,৩০২ কিমি সড়ক রয়েছে, যার রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব সংস্থার উপর ন্যাস্ত।
  • তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া।
  • ধন্যবাদ।
3952 views

Related Questions