2 Answers
বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে ৩ ধরনের সুবিধা পাওয়া যাবে।
- টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব।
- বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজ। এর ব্যান্ডউইডথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেটবঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।
- বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে।
2966 views
Answered
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সর্বমোট ৩২ টি চ্যানেল সম্প্রচারিত হচ্ছে।
চ্যানেল গুলোর তালিকাঃ
- বিটিভি
- বিটিভি ওয়ার্ল্ড
- সংসদ বাংলাদেশ টেলিভিশন
- বাংলা টিভি
- বিজয় টিভি
- আরটিভি
- একাত্তর টিভি
- একুশে টেলিভিশন
- এটিএন বাংলা
- এনটিভি
- এশিয়ান টিভি
- গান বাংলা
- জিটিভি
- চ্যানেল আই
- চ্যানেল টুয়েন্টিফোর
- চ্যানেল নাইন
- দেশ টিভি
- বাংলাভিশন
- বৈশাখী টিভি
- মাই টিভি
- মাছরাঙ্গা টিভি
- মোহনা টিভি
- দীপ্ত টিভি
- দুরন্ত টিভি
- আনন্দ টিভি
- এটিএন নিউজ
- সময় টিভি
- ইনডিপেনডেন্ট টেলিভিশন
- যমুনা টিভি
- নিউজ টুয়েন্টি ফোর
- ডিবিসি নিউজ
- এটিএন ইসলামিক টিভি
2966 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy