দুধভাই কি পর্দা করা কোন নারী কি দুধভাই কে দেখা দিতে পারে?

একজন মুসলিম নারী যদি পরদা করে,তিনি কি তার দুধভাইয়ের সামনে পরদা ছাড়া দেখা দিতে পারবেন? যে মেয়েটি পরদা করছেন তিনি ছোটবেলায় তার মামীর বুকের দুধ খেয়েছেন,এমতাবস্থায় তিনি বলতেছেন তার মামাত ভাইরা তার দুধভাই,সে কারনে মামাত ভাইদের চেহারা দেখালে পরদা নষ্ট হবে না. উল্লেখ্য যে তার মামাত দুই ভাই ই বালেগ হয়েছে  
2779 views

1 Answers

কোনো শিশু যদি দুই বছর বয়সের সীমার মধ্যে অনিচ্ছাকৃত হোক বা রাতের আঁধারে হোক এক ফোঁটা পরিমাণ দুধও পান করে তাহলে দুধ ভাই বা দুধ বোন সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে এবং পরস্পরের মাঝে বিবাহ নিষিদ্ধ হয়ে যাবে। নারীদের মাহরাম তথা যাদের সাথে দেখা করা জায়েজ। দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান। পুরুষের মাহরাম তথা যাদের সামনে যাওয়া জায়েজ। দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধঃস্থন যে কোন কন্যা সন্তান ও দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রী।

2779 views Answered

Related Questions

Next steps