২০১৭ সালে hsc পরীক্ষায় ১ বিষয়ে ফেল করে করে আর পরীক্ষা দিতে পারি নাই। ২০২০ সালে পরীক্ষা দিতে পারব কি?
২০১৭ সালে পরীক্ষা দিয়ে ১ বিষয়ে ফেল করেছি। ২০২০ সালে ঐ কলেজ থেকে পরীক্ষা দেয়া যাবে কি?? কি করতে হবে? আর সব বিষয়ে পরীক্ষা দিতে হবে কি?
2689 views
1 Answers
এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ৪ বছর। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২০ সালে ঐ কলেজ থেকে ফেল করা বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারবেন। এজন্য টেস্ট পরীক্ষার আগে বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কলেজের প্রিন্সিপাল বরাবর একটি অাবেদন পত্র লিখতে হবে। এরপর ফরম ফিলাপ করে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিতে হবে। যে বিষয় ফেল করেছেন শুধু সে বিষয়ে পরীক্ষা দিতে হবে। সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না। তবে আপনি ইচ্ছে করলে সব বিষয় পরীক্ষা দিতে পারবেন। যদি রেজিস্ট্রেশনের কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়,তাহলে ১ বছরের জন্য রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারবেন।
2689 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy