স্ত্রীর প্রসাবের নালিতে ইনফ্রেকশান হয়েছে.এমন অবস্থায় কি যৌনমিলন করলে প্রব্লেম হবে কি?
কি করলে ভালো হবে?? আর যৌনমিলন কি কন্ডম দিয়ে করা যাবে??
2616 views
1 Answers
আপনার স্ত্রীর যোনিতে ইনফেকশন হয়েছে এমন অবস্থায় সহবাস করা যাবে না আর সহবাস করলে কনডম নিতে হবে।
এবং আপনার স্ত্রীর যোনি ইনফেকশন এড়াতে নিম্নের নিয়ম গুলো মেনে চলতে বলবেন অবশ্যই।
- লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- সহবাসের পর হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করবেন।
- সহবাসে কনডম নিতে হবে।
উক্ত নিয়ম গুলো আপনার স্ত্রীকে নিয়মিত ভাবে মেনে চলতে বলবেন।
আশা করি বুঝতে পারছেন।
2616 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy