2 Answers
যাদু টোনা বিশ্বাস করা যায়। কেননা, মদীনার ইয়াহূদী গোত্র বনু যুরাইকের মিত্র লাবীদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ (সাঃ)-এর মাথার ছিন্নচুল ও চিরুনীর ছিন্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্র পাঠ করে চুলে ১১টি গিরা দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ (সাঃ)-কোন কাজ করলে ভুলে যেতেন ও ভাবতেন যে করেননি। অতঃপর ওটা তুলে এনে গিরা খুলে ফেললে আল্লাহর রাসূল সুস্থ হয়ে যান। (সহীহ বুখারীঃ ৫৭৬৫, ৫৭৬৬) এসব থেকে বাঁচার উপায় হচ্ছেঃ জাদু ক্রিয়া নষ্ট করার সবচেয়ে বড় চিকিৎসা হলো সুরা ফালাক্ব ও সুরা নাস পাঠ করা। হাদিসে এসেছে, এ সুরাগুলোর চেয়ে বড় রক্ষাকবচ আর নেই। আর আয়াতুল কুরসিও শয়তানকে দূর করার জন্য বড়ই ফলদায়ক। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, নাবী (সাঃ) প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দু হাত একত্রিত করে ফুঁ দিতেন, অতঃপর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব দু হাত দিয়ে শরীর মাসাহ করতেন। তিনি প্রথমে মাথা, মুখমন্ডল ও শরীরের সম্মুখ ভাগ থেকে শুরু করতেন। (সহীহ বুখারীঃ ৫০১৭) সাআদ ইবন আবূ ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী (সঃ) বলেছেনঃ যে ব্যক্তি কোন দিন সকালে সাতটি আজওয়া খেজুর দিয়ে নাশতা করবে, সেদিন তাঁর উপর বিষ এবং যাদু কোন কাজ করবে না। (সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৩৮৩৬ হাদিসের মানঃ সহিহ)।
-
কুফরী কালাম, যাদু টোনা, জ্বিনের আছর, কালো যাদু, বান মারা, বদনজর ইত্যাদি থেকে বাঁচার উপায় ও জান-মাল হেফাজতের দোয়াঃ
-
কারো বদনজর থেকে বাঁচার জন্য দোয়াঃ 'বিসমিল্লাহি আল্লাহুম্মা আজহিব হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা'।
-
শরীর বন্ধ করার উপায়ঃ ফজর ও মাগরিব নামাজের পর দৈনিক 'আয়াতুল কুরসী' এবং 'সূরা ইখলাস, ফালাক্ব ও নাস' একবার করে পাঠ করে যে ব্যক্তি নিজ শরীরে ফুঁক দিবে, আল্লাহর রহমতে সেই ব্যক্তি বদ-জ্বীন ও জাদু-টোনার হাত থেকে মুক্ত থাকবে।
-
দ্বীন-ঈমান ও জান-মাল হেফাজতের দোয়াঃ সকাল-সন্ধায় নিম্নের দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক ইহার বরকতে ঐ ব্যক্তির জান-মাল, দ্বীন-ঈমান ও পরিবার-পরিজনকে নিরাপদে রাখবেন এবং পাঠকারীর অন্তর সকল চিন্তা-পেরেশানী হতে মুক্ত থাকবে। দোয়াটি সকাল-সন্ধায় তিনবার পাঠ করবেঃ 'বিসমিল্লাহি আলা দ্বীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদী ওয়া আহলী ওয়া মালী'।
-
কোনো ব্যক্তি যদি নিয়মিত 'সূরা ইয়াসিন' পাঠ করে, তবে সেই ব্যক্তি জাদু, বিষ এবং সমস্ত বিপদাপদ থেকে হেফাজতে থাকবে।
-
সবসময় 'আয়াতুল কুরসী' পাঠ করলে সর্বপ্রকার বিপদাপদ থেকে হেফাজতে থাকবে।
-
আয়াতুল কুরসীঃ 'আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যূল ক্বাইয়্যুম, লা-তা'খুজুহু সিনাঁতুও ওয়ালা নাউম, লাহু মা-ফিছ সামাওয়াতি ওয়ামা ফিল আরদ্ব, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহী, ইয়া'লামু মা-বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইয়ূহীতুনা বিশাইয়িম মিন ইলমিহী ইল্লা বিমা-শা-য়া, ওয়াছিয়া কুরছিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ্ব, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, ওয়া হুয়াল আলিয়্যূল আজীম'।
-
সবসময় নীরবে ভদ্রতার সহিত 'আল্লাহ' নামের জিকির করলে তথা আল্লাহকে স্মরণ করলে, আল্লাহ বান্দাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে রক্ষা করবেন।
-
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। তাহলে, মহান আল্লাহ তায়ালা সর্বপ্রকার খারাপ বস্তু, কুফরী কালাম, যাদু টোনা, জ্বিনের আছর, কালো যাদু, বান মারা, বদনজর ইত্যাদি থেকে রক্ষা করবেন ও জান-মাল হেফাজত করবেন।
- ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy